লিটন ঘোষ বাপী।। মাহে রমজানের পবিএতা রক্ষায়,পণ্যসামগ্রীর মূল্য সহনীয় রাখতে ও রমজান কে স্বাগত জানিয়ে দেবহাটা উপজেলা জামায়াত ইসলাম আজ বিকালে পারুলিয়া বাজারে র্যালী ও সমাবেশ করেছে।উক্ত র্যালী ও সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারী সোলায়মান হোসাইন, আব্দুর গফুর সরদার, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন, মাওলানা রুহুল আমিন, মাওলানা আনোয়ারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল গফ্ফার, পারুলিয়া ইউনিয়ন আমীর সোহারাব হোসেন, সেক্রেটারী রফিকুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আমীর ইয়াকুব আলী সরদার, সেক্রেটারী আফসার আলী সরদার, নওয়াপাড়া ইউনিয়ন আমীর মাওলানা হাবিবুল্লাহ বাশার, সেক্রেটারী এনামুল কবির বকুল, দেবহাটা সদর ইউনিয়ন সেক্রটারী আব্দুর রাজ্জাক, পারুলিয়া সেড মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুফতি আব্দুর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। বক্তরা বলেন, আমরা বিগত রমজান মাসে এভাবে রমজানের স্বাগত জানাতে পারিনি। যাদের আত্মত্যাগের মাধ্যমে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং স্বাধীনভাবে কথা বলতে পারছি তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই রমজান মাস আমাদের জন্য রহমত, বরকত ও নাজাতের বাণী নিয়ে হাজির হয়েছে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন:
রমজানের পবিত্রতা রক্ষায়, দ্রব্যমূল্য সহনীয় রাখতে দেবহাটায় জামায়াতের র্্যালী ও সমাবেশ
-
রিপোর্টার - আপডেট সময়: ০২:০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- ২৯৪ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ












