সাফায়েত হোসেন বাচ্চু ও লিটন ঘোষ বাপী।।
সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়ায় র্যাব‑৬ এর বিশেষ মাদক বিরোধী অভিযানে ১০০৬ বোতল ফেনসিডিল সহ কুলিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে হাসানুরকে ও সাতক্ষীরা সদরের হাড়দ্দাহ এলাকার মোঃ জিয়াউদ্দিন গাজীর ছেলে মুছা করিম এবং সোহরাব হোসেন সরদারের ছেলে মোঃ মনিরুল ইসলামকে গ্রেফতার করেছে।শনিবার রাতে এই অভিযান পরিচালিত হয়।স্হানীয় জনসাধারন মাদক বিরোধী অভিযান কে স্বাগত জানিয়েছে।উল্লেখ্য দীর্ঘদিন যাবৎ কুলিয়া এলাকায় দেশ বিরোধী চক্র মাদক ব্যবসা ও সেবন করে আসছিল।
পরবর্তীতে গ্রেফতার কৃতদের দেবহাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। মামলার নম্বর—১৪, তারিখ ২৮-০২-২০২৬।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংশ্লিষ্টরা ইতোমধ্যে মাদক ব্যবসার সাথে জড়িত ও নেপথ্যে থাকা চক্রও মাদক সেবীদের সন্ধানে নেমেছে। শনিবারে মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারেরর পর থেকে এলাকার অপরাপর মাদক ব্যবসায়ী ও সেবীরা গা ঢাকা দিয়েছে,শান্তীপ্রিয় ও মাদক বিরোদীরা মাদক ব্যবসায়ী, ও মাদক সেবী মুক্ত এলাকা দেখতে চায়।
সংবাদ শিরোনাম:
র্যাব-৬ এর অভিযানে কুলিয়ায় ১০০৬ বোতল ফেনসিডি সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
-
রিপোর্টার - আপডেট সময়: ০৬:২৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- ২৪৩ বার পড়া হয়েছে
ট্যাগস:














