সাফায়েত হোসেন বাচ্চু।।দেবহাটা আনসার ভিডিবি ব্লাড ব্যাংকের আয়োজনে গতকাল ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত উক্ত ইফতার আয়োজনে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সভাপতি উপজেলা সহকারী আনসার কোম্পানি কমান্ডার নূর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক্তার মোঃ আকছেদুর রহমান, অধ্যক্ষ মোঃ ইয়াকুব আলী সহকারী অধ্যাপক আবু তালেব মোল্ল্যা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম,জেলা রোভার সম্পাদক মোঃ আবু তালেব, সখিপুর বিএনপি সাধারন সম্পাদক আবুল হোসেন বকুল, দেবহাটা যুবদল আহবায়ক মোঃ কামরুজ্জামান, সমাজ সেবক ও আয়ন ভাটার স্বত্বতাধীকারী সাহেব আলী , মানহা হাসপাতাল পরিচালক মোঃ মনিরুজ্জামান মুন্না, দক্ষীন কোরিয়া প্রবাসী,মোঃ মুজাহিদ হোসেন লিটু , দুবাই প্রবাসী মোঃ ইয়ানুর রহমান, আনসার ভিডিপি কার্যনির্বাহী কমিটির সকল সদস্য , সাধারণ সদস্য ও রক্তযোদ্ধা গন উপস্থিত ছিলেন।উল্লেখ্য দেবহাটার সীমানা পেরিয়ে দেবহাটা আনসার ভিডিপি ব্লাড ব্যাংক সাতক্ষীরা জেলার সর্বএ সহ দেশের বিভিন্ন প্রান্তের অসহায়, দুঃস্হ ও সেই সাথে সব ধরনের রোগীর রক্তের চাহিদা পুরন করে চলেছে।সংগঠনটির সভাপতি নুর হোসেন জানান, আমাদের সকল সদস্যের আন্তরিকতা ও উদারতায় এবং উপজেলা আনসার ভিডিপি কর্তপক্ষের সহযোগিতায় মানবসেবা করছি গুরুত্বপূর্ন মানবিক সেবা দিয়ে চলেছি।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন:
দেবহাটা আনসার ভিডিপি ব্লাড ব্যাংকের আয়োজনে ইফতার মাহফিল
-
রিপোর্টার - আপডেট সময়: ০৩:২৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- ২৪৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ












