সাফায়েত হোসেন বাচ্চ ও লিটন ঘোষ বাপী।।সারা দেশের ন্যায় সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলো রোজার বন্ধ চলছে সেই সাথে চলছে বিদ্যালয় সংস্কার সহ ওয়াসব্লক নির্মান কাজ।নির্মান কাজ সরেজমিনে বন্ধের দিনে গত রবিবার দেবহাটার সূবর্ণবাদ ও শান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মান কাজ পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন।নির্মানের গুনগত মান দেখলেন, যথাযথ নিয়মে ও স্বচ্ছতার সাথে কাজ করার পরামর্শ দিলেন শ্রমিকদের। এ সময় উপস্হিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফর উদ্দীন, দেবহাটা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশীদ,সাহজাহান আলী সহ শিক্ষকরা।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন:
বিদ্যালয় বন্ধের দিনে উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন
-
রিপোর্টার - আপডেট সময়: ০৪:৪১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- ১২১ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ












