আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পারুলিয়া এস,এস মাধ্যমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর বোর্ড বৃত্তি অর্জন দেবহাটার বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের দাফন সম্পন্ন দেবহাটা উপজেলায় স্ববল প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ। সিলেট বরিশালের বাজারে ব্যাপক চাহিদা ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির পারুলিয়া বাজারে সচেতনতা মূলক সভা বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন, সদস্যদের আলো ছড়ানো উপস্হিতি দেবহাটা সীমান্তের ইছামতীতে বিজয়া দশমীতে উপচে পড়া ভিড়,দুই পারের জনমানুষের আবেগ অনুভূতির সম্নিলন,প্রতিমা বিসর্জন হয়েছে স্ব স্ব সীমানায়,সীমান্ত নিরাপত্তা ছিল নিছিদ্র দেবহাটায় চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান মুকুলের মোটরসাইকেল শোডাউন এর মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু দেবহাটার পারুলিয়ার সন্তান কামরুজ্জামান রিপন হলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মহা অষ্টমীতেক কুমারী রূপে দেবী দুর্গার বন্দনা : আজ মহানবমী,মণ্ডবে মণ্ডবে ঁবাজবে বিদায়ের সুর

দেবহাটার কেন্দ্রীয় সমবায় সমিতির পতানো নির্বাচন স্হগিত করলো আদালতঃসমবায়ীদের মাঝে স্বস্তি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:১২:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৩০৪ বার পড়া হয়েছে

Oplus_16908288

সাফায়েত হোসেন বাচ্চু ও লিটন ঘোষ বাপী।।দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির পতানো ও বিতর্কিত নির্বাচন আয়োজনের উপর নিষেধাঙ্গা দিয়েছে দেবহাটার সিভিল জজ আদালত।উপজেলার কোমরপুর দক্ষিনপাড়া কৃষক সমবায় সমিতির সহ সভাপতি শাহিনুল ইসলাম সংক্ষুব্ধ হয়ে মামলা দায়ের করলে মামলা নং ২৬/২৬ (দেবঃ)শুনানী শেষে রবিবার দেবহাটা সিভিল জজ আদালতের বিঙ্গ বিচারক এলিনা রশিদের আদালত অস্হায়ী নিষেধাঙ্গার আদেশ দেন।নির্বাচনের উপর অস্হায়ী নিষেধাঙ্গার আদেশে বলা হয়েছে ইত্যবসরে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রম স্হগিত করতঃ বিবাদী পক্ষকে স্হিতিবস্হা বজায় রাখার নির্দেশ দেয়া গেল।একই সাথে বিবাদী পক্ষ নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মনোজিত কুমার মণ্ডল গং কে আগামী তিন দিনের মধ্যে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।উল্লেখ্য দেবহাটার কেন্দ্রীয় সমবায় সমিতিতে দীর্ঘ আঠার বছর যাবৎ ঘুরে ফিরে নেয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রাক্তন সাধারন সম্পাদক আবুল কাসেম বিভিন্ন মেয়াদে বিনা ভোটে সভাপতি হিসেবে একক কর্তত্ব প্রতিষ্টা করে আসছে। সেই সময় গুলোতে আওয়ামী ঘরোনার বাইরে কাউকে মনোনয়ন পএ দাখিল করতে দেওয়া হইনি।শাসক শ্রেণির পেশী শক্তির প্রভাবে বিরোধীদলে থাকা বিএনপি বা জামায়াত মনা কাউকে সভাপতির মনোনয়ন দাখিল করতে দেওয়া হইনি।তারই ধারাবাহিকতায় ভোটার তালিকা বিহীন এবং প্রাথমিক ও কেন্দ্রীয় সমিতির ভোটারের ক্ষেএে সদস্যদের মতামত ব্যতীত গোপনে ভোটার করা যা প্রকাশ না করা,নির্বাচনী তফশীল ঘোষনা করলে ও ভোটার তালিকা প্রস্তুত না করা,নির্বাচন কমিটি নিয়মনীতি না মেনে প্রাথমিক সমিতির অডিড ও নির্বাচনী কাগজপএের সঠিক উপস্হাপন না করা,প্রার্থীদের বয়স,যোগ্যতা,সমিতির মূলধন সহ বহুবিদ নিয়ম বহিঃভূত ভাবে গত ১৩ ফেব্রুয়ারী নির্বাচনের তফশীল ঘোষনা করে। সমবায়ীরা দীর্ঘ আঠার বছরের সভাপতি পদের দখলদারিত্বের অবসান চাইলে ও নির্বাচন কমিটির কার্যক্রম দৃশ্যতঃ সাজানো,পাতানো নির্বাচনের দিকেই অগ্রসর হচ্ছিল যা আঠার বছরের দখলদারিত্বের বহিঃপ্রকাশ। বাদী শাহিনুল ইসলাম জানান দেশে স্বচ্ছ, নিরপেক্ষ নির্বচনের মাধ্যমে বর্তমানে গনতান্ত্রীক সরকারেরর অস্তিত্ব বিদ্যমান সেখানে বিগত ফ্যাসিস্ট সময়ের আদলে সমিতির সদস্যদের অন্ধকরে রেখে আওয়ামী আর্শীবাদপুষ্ঠ উপজেলা সমবায় ও পল্লীউন্নয়ন অফিসার পূর্বের ন্যায় পাতানো নির্বাচনের দিকেই যাচ্ছিল। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার মনোজিত কুমার মন্ডলের কাছে জানতে চাইলে তিনি জানান আদালতের নির্দশনার বিষয়ে নির্বাচন কমিটি অবগত হয়েছে।আদালতের আদেশে নির্বাচন কার্যক্রম বন্দের নোটিশ দেওয়ার সিন্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পারুলিয়া এস,এস মাধ্যমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর বোর্ড বৃত্তি অর্জন

দেবহাটার কেন্দ্রীয় সমবায় সমিতির পতানো নির্বাচন স্হগিত করলো আদালতঃসমবায়ীদের মাঝে স্বস্তি

আপডেট সময়: ০৫:১২:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬