আজ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৫ ওভার, ৫ মেডেন,৫ উইকেট ইতিহাস লিখলেন ওয়েস্টইন্ডিজের গ্রিভস দেবহাটা নোয়াপাড়ার রামনাথপুরে মাদক বিরোধী র‍্যালির ও সমাবেশ অনুষ্ঠিত পারুলিয়ার সমাজ সেবক যুগ্ন সচিব আবুল হাসানের পিতা আব্বাজ আলী গাজীর দাফন সম্পন্ন কুলিয়ায় জলাবদ্ধতা পরিদর্শন করলেন মুহাদ্দিস আব্দুল খালেক এমপি দেবহাটায় উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথ দেবের রথযাত্রা প্রত্যয় হাজারীর মৃত্যু কাঁদিয়েছে শত সহস্র মা বাবাকেঃ কাঁদছে সহপাঠি,প্রতিবেশি, স্বজনঃ প্রতিনিয়ত মৃত্যুমুখে প্রত্যয়রা,কিন্তু কেন? দেবহাটায় ইয়াবা ও ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ গ্রেফতার দুই দেবহাটায় প্রাথমিকের প্রধান শিক্ষকদের সাথে নির্বাহী অফিসারের মতবিনিময় আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল হওয়া রুনা গ্রেপ্তার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ঃ প্রশংসিত হলো আলো ছড়ানো সাতক্ষীরা স্টলঃপরিদর্শনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সাতক্ষীরার ১ হাজার ৯৫ টি সরঃ প্রাথঃ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:১৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

বাদশাহী বার্তা রিপোর্টার। যথাযোগ্য, মর্যদায় ও উৎসবমূখর পরিবেশে,আনন্দ আয়োজনে সাতক্ষীরার ১ হজার ৯৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।জেলা প্রাথমিক অফিস ও সাত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ১ হাজার ৯৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, র‍্যালি, কুচকাওয়াজে অংশগ্রহণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন, ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা আয়োজনে মুখর ছিল জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা। দিনব্যাপী আয়োজন শেষে কোমলমতি শিশুদেরকে পুরষ্কৃত করা হয়। শিক্ষকদের সহযোগিতায় শিশুরা আমাদের বীর শহীদদের আত্মত্যাগ এবং বীরত্বের কাহিনী জানতে পারে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, শিশুদের মাঝে মহান মুক্তিযুদ্ধ,মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্নত্যাগ জাগ্রত করতে তাদের মুক্তিযুদ্ধের বীরত্বগাথা শোনানো, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের তাৎপর্য বুঝানো জরুরী। শিশুদের সামনে দেশের ইতিহাস ঐতিহ্য এবং বীর শহীদদের আত্মত্যাগের গল্প তুলে ধরলে তাদের মনে দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি হয়। গতকাল বিদ্যালয়ে, বিদ্যালয়ে আমাদের সন্তানদের মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধাদের আত্নত্যাগ, দেশপ্রেম বিষয়ে আলোকপাত করেছেন শিক্ষাবিভাগীয় কর্মকর্তা, শিক্ষক, পিটিএ কমিটি সহ অভিভাবকরা। জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হওয়ায় তিনি শিক্ষকদের ধন্যবাদ জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

৫ ওভার, ৫ মেডেন,৫ উইকেট ইতিহাস লিখলেন ওয়েস্টইন্ডিজের গ্রিভস

সাতক্ষীরার ১ হাজার ৯৫ টি সরঃ প্রাথঃ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

আপডেট সময়: ০৩:১৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬