আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পারুলিয়া এস,এস মাধ্যমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর বোর্ড বৃত্তি অর্জন দেবহাটার বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের দাফন সম্পন্ন দেবহাটা উপজেলায় স্ববল প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ। সিলেট বরিশালের বাজারে ব্যাপক চাহিদা ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির পারুলিয়া বাজারে সচেতনতা মূলক সভা বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন, সদস্যদের আলো ছড়ানো উপস্হিতি দেবহাটা সীমান্তের ইছামতীতে বিজয়া দশমীতে উপচে পড়া ভিড়,দুই পারের জনমানুষের আবেগ অনুভূতির সম্নিলন,প্রতিমা বিসর্জন হয়েছে স্ব স্ব সীমানায়,সীমান্ত নিরাপত্তা ছিল নিছিদ্র দেবহাটায় চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান মুকুলের মোটরসাইকেল শোডাউন এর মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু দেবহাটার পারুলিয়ার সন্তান কামরুজ্জামান রিপন হলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মহা অষ্টমীতেক কুমারী রূপে দেবী দুর্গার বন্দনা : আজ মহানবমী,মণ্ডবে মণ্ডবে ঁবাজবে বিদায়ের সুর

বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুন্নেছার বিরুদ্ধে বিভাগীয় মামলা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:৫৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৪৪১ বার পড়া হয়েছে

আব্দুর রহমান: সদর উপজেলার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুন্নেছার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সাতক্ষীরা থেকে প্রাপ্ত স্মারক নং ৩৮.০১.৮৭০০,০০০,০৪,০০৪,২৫-২২২৬ অনুযায়ী, লুৎফুন্নেছা ১৯ অক্টোবর ২০২৫ তারিখ থেকে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দেশ ত্যাগ করেছেন এবং বর্তমানে বিদেশে অবস্থান করছেন। অভিযোগে বলা হয়েছে, তার অনুপস্থিতির ফলে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং প্রাথমিক শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এই কার্যকলাপ ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ হিসেবে গণ্য করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন জানিয়েছেন, লুৎফুন্নেছাকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে তিনি লিখিতভাবে জানাতে পারবেন, ব্যক্তিগত শুনানি দিতে আগ্রহী কি না। অভিযোগের কপি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জ্ঞাতার্থে পাঠানো হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পারুলিয়া এস,এস মাধ্যমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর বোর্ড বৃত্তি অর্জন

বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুন্নেছার বিরুদ্ধে বিভাগীয় মামলা

আপডেট সময়: ০৫:৫৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫