লিটন ঘোষ বাপী।। ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে সুবোধ মন্ডল (৬০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল দেবহাটা উপজেল ঁচাদপুর গ্রামে। মৃতের পারিবারীক সূএ জানায়,
ধানের ক্ষেতে ইঁদুরের উপদ্রব কমাতে ধানক্ষেতের চারপাশে চিকন জিআই তার দিয়ে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রেখেছিলেন কৃষকরা। গতকাল সন্ধ্যায় সুবোধ মন্ডল ও তার ছোট ভাই একসাথে তাদের ধানক্ষেত দেখতে যান। পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে ছোট ভাই কিছুটা সামনে এগিয়ে যান।
বেশ কিছুদূর যাওয়ার পর পেছন ফিরে বড় ভাইকে দেখতে না পেয়ে তিনি পুনরায় ক্ষেতের দিকে ফিরে আসেন। সেখানে গিয়ে তিনি দেখতে পান, সুবোধ মন্ডল বিদ্যুতায়িত হয়ে অচেতন অবস্থায় পড়ে আছেন। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
বৈদ্যুতিক মরণফাঁদে প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন:
ইদুর মারার বৈদ্যুতিক তারে কৃষকের মৃত্যু
-
রিপোর্টার - আপডেট সময়: ০৩:০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- ১১৮ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ










