বাদশাহী বার্তা রিপোর্ট। জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার বাছাইকৃত কর্মীদের শিক্ষা সভা আজ বিকালে পারুলিয়াস্হ উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত শিক্ষা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াত আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
এ শিক্ষা বৈঠকে উপজেলা তারবিয়াত বিভাগের প্রধান মাওলানা আব্দুল ওয়াহেদ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন , জেলা জামায়াত সহ সেক্রেটারী আলহাজ্জ মাহবুবুল আলম,উপজেলা আমীর মাওঃ অলিউল ইসলাম,জেলা জামায়াত নেতা মোস্তফা আসাদুজ্জামান মুকুল,উপজেলা সেক্রেটারী এইচ, এম ইমদাদুল হক,কর্মপরিষদ সদস্য মাওঃ দেলোয়ার হোসাইন,সহ বিভিন্ন পর্যায়ের দায়িক্তশীলরা উপস্হিত ছিলেন।
জেলা জামায়াত আমীর বলেন, বাছাইকৃত কর্মী শিক্ষা সভার মূল উদ্দেশ্য হলো আমাদের চিন্তা, আদর্শ ও কর্মপদ্ধতিকে আরো সুসংগঠিত করা। আমরা যে পথের যাত্রী, সেটি কোনো সাধারণ পথ নয়; এটি একটি দায়িত্বপূর্ণ, ত্যাগের এবং ধৈর্যের পথ। একই সাথে আদর্শীক ও নীতি, নৈতিকতা সমৃদ্দ ক্ষেএ।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন:
দেবহাটায় বাছাইকৃত কর্মিদের শিক্ষা সভায় জেলা জামায়াত আমীর
-
রিপোর্টার - আপডেট সময়: ০৪:১৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- ১৩৮ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ










