লিটন ঘোষ বাপি: দেবহাটা উপজেলার পারুলিয়া খেজুর বাড়িয়ায় স্প্রিট কল প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ে সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) বিকালে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে এবং টিডিএস এর সহযোগিতায় স্প্রিট কল প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ে কমিটির সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে অনুষ্টিত সভায় জলবায়ু পরিবর্তনের ফলে যে সকল সমস্যা হয় তা নির্ধারণ করা এবং এলাকা ভিত্তিক সমস্যা চিহ্নিত করা হয়। পরবর্তীতে এলাকা ভিত্তিক জলবায়ু পরিবর্তনে সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার নবাব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি লিটন ঘোষ বাপি, শিক্ষক লাবনী পারভিন, সুশীলন ফ্যাসিলেটেটর রিফায়েত হোসেন, ইউনিয়ন কমিটির সদস্য বৃন্দ।
এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা প্রমুখ। জলবায়ু পরিবর্তনের ফলে এলাকার ভিত্তিক জলাবদ্ধতা সৃষ্টি, কর্মসংস্থানের পরিবর্তন, কর্মহীনতা, নিরাপত্তা জনিত ঝুঁকি, একটি ফসল হওয়া, ফসলি জমি ছয় মাস পানিতে তলিয়ে যাওয়া, গাছে ফলের ফলন কমে যাওয়া, চর্ম রোগের সৃষ্টি, বিশুদ্ধ খাওয়ার পানির অভাব এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, একে অপরকে সহযোগিতা করতে হবে, একে অপরের প্রতি আস্থা রাখতে হবে, বেশি করে বৃক্ষ রোপন করতে হবে, পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা করতে হবে। সাথে সাথে কিভাবে নিরাপদ খেলাধুলার মাধ্যমে শিশুদের জীবন দক্ষতার উন্নয়ন করা যায়। নিরাপদ খেলাধুলার মাধ্যমে শিশুরা জলবায়ু পরিবর্তনে কি ভাবে ভূমিকা রাখতে পারে এবং ইউনিয়ন পরিষদ কিভাবে তাদেরকে সহযোগিতা প্রদান করতে পারে। এলাকার ঐতিহ্যবাহী খেলাধুলা এবং নিরাপদ ফুটবল খেলায় আরো কিভাবে শিশুদের অংশগ্রহণ বৃদ্ধি করা যায়। এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই বিষয়টি মাথায় রেখে শিশুর সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে নিরাপদ খেলাধুলার মাধ্যমে শিশুরা কিভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমিয়ে আনতে পারে এবং সাথে সাথে তাদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন স্প্রিট কল প্রকল্পের পারুলিয়া ইউনিয়নের কমিউনিটি ফ্যাসিলিটেটর রাজেশ ঘোষ।
সংবাদ শিরোনাম:
দেবহাটায় স্প্রিট কল প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ে সক্ষমতা বৃদ্ধির সভা
-
রিপোর্টার - আপডেট সময়: ০১:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- ২১৯ বার পড়া হয়েছে
ট্যাগস:










