সাফায়েত হোসেন বাচ্চু।।। আগে বাংলাদেশ, করবো কাজ, গড়বো দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি ও উন্নয়ন উদ্যোগ বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে আজ সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ প্রেস ব্রিফিং করেছেন।
গতকাল সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ উপস্হিত সাংবাদিকদের প্রেস ব্রিফিং অংশ নেওয়ায় ধন্যবাদ জানান এবং বর্তমান সরকারের নির্বাচনী বাস্তবায়নে সাংবাদিকদের প্রচার প্রচারনা ও সহযোগিতার বিকল্প নেই বলে মন্তব্য করেন। এ সময় বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, ইতিমধ্যে পাইলট প্রকল্পের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচি, খাল খনন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা, কৃষক কার্ড প্রদান এবং কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন জনবান্ধব মূলক কর্মকাণ্ড চলমান রয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠন করা। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষকের স্বার্থরক্ষা, নারীর নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে এবং এসব কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রেস ব্রিফিং এ উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্নপদ,তথ্য অফিসার জাহারুল আলম,দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জি এম নূর ইসলাম,দক্ষীনের মশাল সম্পাদক আশেক ই এলাহী,ইত্তেফাক জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি,দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক আবুতালেব মোল্ল্যা, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম,কামরুজ্জামান,সাতক্ষীরা সকালের নির্বাহী সম্পাদক আমিরুল ইসলাম বাবু,প্রমূখ।
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী এশতেহার বাস্তবায়নে সাতক্ষীরা জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং
-
রিপোর্টার - আপডেট সময়: ০৩:২১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- ৩৭৮ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ


















