বাদশাহী বার্তা।।।দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের দক্ষিণ কুলিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মহহুম আলহাজ্ব নুর ইসলাম সাহাজী( ৮০) কে গতকাল রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে। শনিবার রাতে সময় নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বীরমুক্তিযোদ্ধা মরহুম নুর ইসলাম দেবহাটা উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সদস্য ছিলেন। গতকাল শনিবার দুপুরে প্রয়াত বীরমুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়। এ সময় উপস্উহিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটা মুক্তিযোদ্ধা কমাণ্ডার আলহাজ্ব আব্দুল বারী মোল্ল্যা, দেবহাটা থানার ওসি তদন্ত রেজাউল ইসলাম , কুলিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জামাত আলী, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি মাওলানা রুহুল আমিনসহ জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, এলাকাবাসি উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম:
দেবহাটার কুলিয়ায় বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর ইসলামের রাষ্টীয় মর্যাদায় দাফন
-
রিপোর্টার - আপডেট সময়: ০৪:২০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- ১০৪ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ

















