বাদশাহী বার্তা।।।।দেবহাটার চিংড়ী ঘেরগুলোতে সশস্ত্র ডাকাতির বিষয়টি সাম্প্রতিক সময়ে অপ্রতিরোধ্য হয়ে পড়েছে।ধারাবাহীক ডাকাতির ঘটনায় ঘের ব্যাবসায়ী সহ চিংড়ীর সাথে সংশ্লিষ্টদের মাজে বিরাজ করছে আতঙ্ক।এর ই মধ্যে শনিবার দিবাগত রাতে পারুলিয়ার ঘুরনচণ্ডি এলাকার ইয়াদিন মোল্ল্যার ঘেরে ডাকতরা অস্ত্র প্রদর্শন করে চিংড়ী ডাকাতি করতে থাকলে ঘের মালিক ইয়াদিন মোল্ল্যা প্রতিরোধে এগিয়ে আসলে ডাকাতরা রামদাওয়ের কোপে তাকে আহত করে।গটনার আকস্নিকতায় হতভম্ব হয়ে পড়ে ঘের মালিক ইয়াদিন মোল্ল্যা। এ সময় রাত তিনটার দিকে তার আত্নচিৎকারে আশপাশের ঘের শ্রমিক ও নৈশ প্রহরীরা ছুটে আসলে ডাকাত রা স্হান ত্যাগ করে।ডাকাতের কোপে মারাত্নক ভাবে আহত ঘের মালিক ইয়াদিন মোল্ল্যাকে স্হানীয় জনসাধারন সখিপুর স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন।হাসপাতালের বেডে চিকিৎসাধীন ইয়াদিন মোল্ল্যা দৃষ্টিপাত কে জানান তিনি তিন ডাকাতকে চিনতে পেরেছেন তারা হলো পলগাদা গ্রামের শফিকুল ইসলামের দুই পুএ মোহাম্নদ আলী এবং ওমর আলী একই গ্রামের পুটুর পুএ লাদেন।তিনি আর ও জানান, মোহাম্মাদ আলী ও ওমর আলী আমাকে দারালো দা দিয়ে কুপিয়েছে।আজ সকালে ঘের ডাকাতি ও ডাকাত দল কর্তৃক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনা জানাজানি হলে জনসাধারনের মাঝে ক্ষোভের সঞ্চার ঘটে।দলে দলে লোকজন সখিপুর হাসপাতালে ভিড় করতে থাকে।পারুলিয়া বাজার হতে দুই কিলোমিটারের কম দুরত্বের ব্যবধানে সশস্ত্র ডাকাতির বিষয়টি ঘের ডাকাতির ক্ষেএে ডাকাতদের ঔদ্ধত্য কোন পর্যায়ে পৌছেছে তা ভাবনার ও বিশেষ উদ্বেগ ছড়িয়েছে।ঘের বয়বসায়ী ও স্হানীয় জনসাধারন জানান পলগাদ,খলিসাকালী,চালতেতলা,টিকেট, ছেটশান্তা কেন্দ্রীক ডাকাত সিন্ডিকেট প্রতিরাতে ৫/৭ জনের দলে ভাগ হয়ে পারুলিয়া,কুলিয়া, নোয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন চিংড়ী ঘেরে অস্ত্রের মুখে নৈশ প্রহরী ও ঘের মালিককে জিম্নি করে চিংড়ী ডাকাতি সহ ঘেরের গ্যাস সিলিন্ডার,লাইট,নগত টাকা লুট করে নিয়ে যায়।পলগাদা খলিসাখালী এলাকার পরিস্হিতি এমন পর্যায়ে পৌছেছে যে,রাতে ঘের প্রহরীরা আটন ঝেড়ে চিংড়ী সংগ্রহ করলে গভীর রাতে ডাকাতরা আটনে চিংড়ী না পেলে নৈশ প্রহরীকে মারধোর করে ঘেরের বাসার মালামাল নিয়ে যায়।ঘের ব্যবসায়ী ও ভূক্তভোগীদের অভিযোগ ডাকাত চক্র ও তাদের সহযোগীরা বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের পরিচয় দিয়ে অপকর্ম আড়াল করার চেষ্টা করে। এ বিষয়ে দেবহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন আহত ঘের মালিক ইয়াদিন মোল্ল্যা পরিবার।পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে।ঘের ডাকাতে জড়িত ও তাদের সহযোগিদের খোজে তদন্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান দেবহাটা থানা ওসি আব্দুল আলিম।উল্লেখ্য গত বৃহস্পতিবার দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় পারুলিয়া চেয়ারম্যান গোলাম ফারুক বাবু,দূর্নিতী দমন প্রতিরোধ কমিটির সবাপতি ডাক্তার চন্দ্রকান্ত মল্লিক, দেবহাটা প্রেসক্লাব সাধারন সম্পাদক ও দৃষ্টিপাত প্রতিনিধি বায়েজিদ বোস্তামী উজ্জ্বল সহ উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিত্ব দেবহাটার পারুলিয়া সহ বিভিন্ন ইউনিয়নে রাতে চিংড়ী ঘেরে সশ্স্ত্র ডাকাতির বিষয় টি উস্থাপন , প্রতিকার,ও আইনানুগ ব্যবস্হা গ্রহনের দাবী জানান।
শিরোনাম:
দেবহাটার পারুলিয়ায় চিংড়ী ঘেরে আবার ও ডাকাতিঃ বাঁধা দেওয়ায় ঘের মালিকে কুপিয়েছে ডাকাতরাঃ ঘের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক
-
রিপোর্টার - আপডেট সময়: ০৩:৪৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- ৩২৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























