শহিদুল মাষ্টার।।। কুলিয়া কাঁচা বাজার মসজিদটি পুনরায় নির্মানে প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব ইমাদুল ইসলামের পরিবার কুলিয়া ইউনিয়ন পরিষদ পার্শ্বে ৯ শতক জায়গা নির্ধারন করেছে। উক্ত মসজিদের স্হান নির্ধারনে ও পরিদর্শনে গতকাল দেবহাটা উপজেলা বিএনপি উপজেলা জামায়াত এবং কুলিয়া ইউনিয়ন বিএনপি ও ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক এলাকাবাসি সাম্ভাব্য স্হানে উপস্হিত হন এবং মতবিনিময় করেন। পরিদর্শন ও মতবিনিময় শেষে সর্বসম্নতিক্রমে মসজিদ নির্মান স্হান নির্ধারিত হয় এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ্যাড: জাহাঙ্গীর কবির বাবু, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ,ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সাদিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াকুব আলী, উপজেলা শ্রমিক কল্যান ফাউন্ডেশন সভাপতি মাওলানা রুহুল আমিন, ইউনিয়ন জামায়াতের টিম সদস্য হাফেজ আমিনুর রহমান, কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান,সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল, বিএনপি নেতা গোলাম রসুল খোকন, আমিনুর রহমান, ইউনিয়ন ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইউসুফ আলী, জামায়াত নেতা মাছুম খান চৌধুরী, কুলিয়া বাজার কমিটির সভাপতি সাংবাদিক রুহুল আমিন।
বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আসাদুল হক কে পরাজিত করে কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হওয়া সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইমাদুল ইসলাম বলেন, আমার এলাকায় সামাজিক উন্নয়নমূলক কাজে সব সময় আমাকে আপনারা পাশে পাবেন। আমি মানব সেবা ও মাবতার কল্যানে সর্বদা আমার সাধ্যমত চেষ্টা করব ইনশাআল্লাহ।
সংবাদ শিরোনাম:
কুলিয়ায় কাচা বাজার মসজিদ পুণঃনির্মানঃস্হান পরিদর্শন করলেন বিএনপি জামায়াত নেতৃবৃন্দ
-
রিপোর্টার - আপডেট সময়: ০১:২৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- ৮০ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ

















