উত্তম কুমার রায়।।দেবহাটা উপজেলা প্রশাসন আজ বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে।
আজ বিকাল সাড়ে ৩ টায় দেবহাটা উপজেলা সদরের মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।আমাদের দেবহাটা সদর প্রতিনিধি উত্তম কুমার রায় জানান,
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি চৌধুরী আল মামুদ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা বিএনপির সাবেক সাধারন সম্পাদক চেয়ারম্যান গোলাম ফারুক বাবু,উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল্লাহ ইসলাম, অধ্যক্ষ অলোক কুমার, অধ্যক্ষ আবুল কালাম, ওসি তদন্ত রেজাউল ইসলাম, শহীদ আসিফের পিতা মাহমুদ আলম, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, সমবায় অফিসার মনোজিত কুমার মণ্ডল,সমাজ সেবা অফিসার তরিকুল ইসলাম, প্রধান শিক্ষক মদন মোহন পাল, মুজাহিদ বিন ফিরোজ, ইমরান হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, প্রমুখ। দীর্ঘ ১৫ বছরের আওয়ামী দুঃশাসনের অবসান ঘটে এই দিনে। সরকার ৫ আগষ্ট দিনটিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে সাধারণ ছুটি ঘোষণা করেছে। গনঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চির স্মরনীয় হয়ে থাকবে। ৬ আগষ্টের গননায় ১০৭ জন নিহত হয়েছে, সভায় তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এবং আহত জুলাই যোদ্ধা ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা সেবা, মাসিক ভাতা, পুনর্বাসন ও কর্মসংস্থানের পদক্ষেপ নিয়াছে সরকার।
সংবাদ শিরোনাম:
দেবহাটা উপজেলা প্রশাসনের জুলাই গনঅভ্যুত্থাত দিবস পালন
-
রিপোর্টার - আপডেট সময়: ০৪:৪৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- ২৮২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ












