লিটন ঘোষ বাপি: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ ব্যবস্থাপনার অংশ হিসেবে দেবহাটা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা নিয়মিত অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উত্তরণ এবং উপজেলা পানি কমিটির আয়োজনে পারুলিয়া ট্রেড স্কুলে অনুষ্ঠিত পানি কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল ফজল। উপজেলা পানি কমিটির সম্পাদক প্রফেসর রাজু আহমেদের সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উত্তরণ সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল ওয়ারেছীন কবির, উত্তরণের প্রজেক্ট অফিসার দিলীপ কুমার সানা, টাউন শ্রীপুর স্কুলের সাবেক প্রধান শিক্ষক আফছার আলী, উত্তরণের শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি লিটন ঘোষ বাপি, প্রজেক্টর ফিল্ড অর্গানাইজার গোলাম হোসেন সহ স্থানীয় পানি কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রজেক্টের কর্মকর্তারা এসব সভায় অংশ নেন। উক্ত সভায় এলাকার জলাবদ্ধতা সমস্যা সমাধান এবং পানি নিষ্কাশন পথ সচল করার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রাকৃতিক প্রবাহ ঠিক রাখতে স্থানীয় নদ-নদী, খাল ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের দাবি জানানো হয়। পানির আধার হিসেবে সরকারি খাল খননের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়। বক্তারা বলেন, সঠিক পরিকল্পনা অনুযায়ী খাল খনন করা হলে এই অঞ্চলের পানির সংকট অনেকাংশেই লাঘব হবে। সভা শেষে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
সংবাদ শিরোনাম:
দেবহাটা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা
-
রিপোর্টার - আপডেট সময়: ০৮:২৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- ৩৮৮ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ









