বাদশাহী বার্তা রিপোর্টর।।দেবহাটা উপজেলার পারুলিয়ায় আজ জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকালে পারুলিয়া সাগর শাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মুহাদ্দিস আব্দুল খালেক এমপি। সভাপতিত্ব করেন পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেন এবং পরিচালনা করেন সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম।প্রধান অতিথি বলেন, সংগঠনের প্রতিটি কর্মীকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। মানুষের পাশে দাঁড়ানো, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে ন্যায় ও ইনসাফ কায়েমের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কর্মীদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক প্রমূখ।
সম্মেলনে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম:
পারুলিয়ায় জামায়াত ইসলামীর কর্মি সভায় মুহাদ্দিস আব্দুল খালেক এমপি
-
রিপোর্টার - আপডেট সময়: ০৫:৩১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- ৩২৪ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ














