আজ বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা সদর উপজেলা মাসিক সভায় আক্রমাত্নক আচরন,বিরক্ত,বিব্রত অফিসাররা দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ৫ ওভার, ৫ মেডেন,৫ উইকেট ইতিহাস লিখলেন ওয়েস্টইন্ডিজের গ্রিভস দেবহাটা নোয়াপাড়ার রামনাথপুরে মাদক বিরোধী র‍্যালির ও সমাবেশ অনুষ্ঠিত পারুলিয়ার সমাজ সেবক যুগ্ন সচিব আবুল হাসানের পিতা আব্বাজ আলী গাজীর দাফন সম্পন্ন কুলিয়ায় জলাবদ্ধতা পরিদর্শন করলেন মুহাদ্দিস আব্দুল খালেক এমপি দেবহাটায় উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথ দেবের রথযাত্রা প্রত্যয় হাজারীর মৃত্যু কাঁদিয়েছে শত সহস্র মা বাবাকেঃ কাঁদছে সহপাঠি,প্রতিবেশি, স্বজনঃ প্রতিনিয়ত মৃত্যুমুখে প্রত্যয়রা,কিন্তু কেন? দেবহাটায় ইয়াবা ও ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ গ্রেফতার দুই

তালায় অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৩৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৬৩৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাত ৩ টার দিকে বাজারের মিষ্টির দোকান, চায়ের দোকান ও বিচুলির দোকানসহ আটটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে তালা ও খুলনার ডুমুরিয়া থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই টিনের ছাউনি ও কাঠের বেড়া দিয়ে তৈরি দোকানগুলো আগুনে পুড়ে যায়।

ক্ষতিগ্রস্থ মিষ্টির দোকানের মালিক সুরমান গাজী বলেন, আমার দোকান সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার এখন পথে বসার উপক্রম হয়েছে।

বাজারের নৈশ প্রহরী কেরামত আলী শেখ বলেন, আমরা রাতে বাজারে ডিউটি করছিলাম। ভোর রাত তিনটার দিকে উত্তর পাশে কুকুরের ডাকাডাকি শুনে আমি দেখতে যাই। ফিরে এসে দেখি সুরমানে দোকানে পেছন থেকে আগুন জ্বলছে। এ সময় আমি চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দিন এবং জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ডা. মাহমুদুল হক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নেন। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সদর উপজেলা মাসিক সভায় আক্রমাত্নক আচরন,বিরক্ত,বিব্রত অফিসাররা

তালায় অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা

আপডেট সময়: ০৯:৩৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫