আজ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাপ কাবাডি প্রতিযোগীতার বাছাই পর্ব অনুষ্ঠিত দেবহাটার কোমপুরে বৃক্ষ রোপন কর্মসূচিতে জেলা প্রশাসক কাউসার আজিজঃ নিজে রোপন করলেন বৃক্ষ কুলিয়ায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেসচেতনতামূলক সভা দেবহাটা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা  নিষিদ্ধ ঘোষিত দেবহাটা আ’ লীগ সভাপতি মুজিবর রহমান কারাগারে কুলিয়ায় ‘সবুজ ও সহনশীল ইকো ভিলেজ’ ঘোষিত পারুলিয়ার খেজুবাড়ীয়ায় দুঃসাহসিক চুরি দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে লোকে লোকারণ্যঃ উচ্ছ্বাসিত নেতা,কর্মি সমর্থকরা দেবহাটায় ‘দ্য এডিটরস’র ৮ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

সাতক্ষীরায় ভাড়া বাসায় মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:০০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ১১৯৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় শহরের একটি ভাড়া বাসা থেকে তাসলিমা আক্তার হিরা (১৯) নামে তৈরি পোশাক শোরুমের স্টাফ এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে শহরের পলাশপোল এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তাসলিমা আক্তার হিরা যশোরের বাগআঁচড়া গ্রামের শাজাহান আলীর মেয়ে। তিনি সাতক্ষীরা শহরের পশু হাসপাতাল মোড় এলাকার অ্যাডলিব শোরুমে কাজ করতেন। তিনি প্রায় এক মাস আগে শহরের পলাশপোল এলাকায় একটি ভাড়া বাসায় উঠেছিলেন।

তাসলিমার বাড়ির মালিক মাসুম বিল্লাহ শুভ বলেন, হিরা আমার বাসায় এক মাস ধরে থাকছিলেন। তিনি অ্যাডলিব শোরুমে চাকরি করতেন। বিস্তারিত তথ্য শোরুম থেকেই জানা যাবে।

তাসলিমার ভাবি মোবাইল ফোনে জানান, চাকরির কারণে হিরা সাতক্ষীরায় ভাড়া থাকতো। তার বাবা-মা যশোরে আছেন। এর আগে নাভারণে থাকতো। আমরা খবর পেয়ে সাতক্ষীরায় রওনা দিয়েছি।

অ্যাডলিব শোরুমের ম্যানেজার আতিয়ার রহমান বলেন, হিরা আমাদের স্টাফ ছিলেন। আজ তার অফ ডে ছিল। সে সকালে বলেছিল যশোর যাবে, তাই আমরা খোঁজ নেইনি। বিকেল ৪টার দিকে বাড়ির মালিক এসে জানালে তার গলায় দড়ি দেয়ার বিষয়টি আমরা জানতে পারি। এরপর আমাদের একজন স্টাফ গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা গিয়ে দরজা ভেঙে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় ভাড়া বাসায় মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ

আপডেট সময়: ০৬:০০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫