বাদশাহী বার্তা ।। সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন গতকাল জেলার প্রাথমিকের শুরু হওয়া তৃতীয় প্রান্তীকের পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। তিনি আশাশুনি উপজেলার আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধান্যহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রীকলস সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের পরীক্ষা কার্যক্রম প্রত্যক্ষ করেন, তিনি প্রতিটি বিদ্যালয়ের পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন।একই দিনে কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাইহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে পরীক্ষার্থীদের শতভাগ অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন। বিদ্যালয় গুলোতে আগত ও অবস্হান করা অভিভাবকদের সাথে কুশল বিনিময় করেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন:
আশাশুনি ও কালিগঞ্জের প্রাথঃ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
-
রিপোর্টার - আপডেট সময়: ০৩:৩৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- ৫৪৫ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ


















