বাদশাহী বার্তা।।সাতক্ষীরা জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোর তৃতীয় প্রান্তীকের (বার্ষিক) পরীক্ষা পরিদর্শনের অংশ হিসেবে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন গতকাল দ্বিতীয় দিনের মত কলারোয়ার ও সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন এবং পরীক্ষা কার্যক্রম প্রত্যক্ষ করেন, একে একে আলোকিত জেলা শিক্ষা অফিসার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢেপা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়টা সবুজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাতক্ষীরা সদর উপজেলার মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লাবসা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরীক্ষায় শতভাগ শিক্ষার্থীর অংশগ্রহণে তিনি সন্তোষ প্রকাশ করেন। বিদ্যালয় গুলোতে আগত ও অবস্হানরত অভিভাবকদের সাথে কুশল বিনিময় করেন। পরীক্ষা কক্ষ কোমলমতি শিক্ষার্থী সহায়ক স্বাস্হ্য সম্নত, পরিবেশ বান্ধব পরিস্হির নিশ্চিত করার জন্য শিক্ষকদের ধন্যবাদ জানান। এ সময় অনান্যদের মধ্যে উপস্হিত ছিলেন কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ হোসেন,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আবুল কামাম প্রমূখ।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন:
সাতক্ষীরা সদর ও কলারোয়ার প্রাথমিকের পরীক্ষা পরিদর্শন করলেন জেলা প্রাথঃ শিক্ষা অফিসার
-
রিপোর্টার - আপডেট সময়: ১১:৩৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- ৪২৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ


















