আজ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাপ কাবাডি প্রতিযোগীতার বাছাই পর্ব অনুষ্ঠিত দেবহাটার কোমপুরে বৃক্ষ রোপন কর্মসূচিতে জেলা প্রশাসক কাউসার আজিজঃ নিজে রোপন করলেন বৃক্ষ কুলিয়ায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেসচেতনতামূলক সভা দেবহাটা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা  নিষিদ্ধ ঘোষিত দেবহাটা আ’ লীগ সভাপতি মুজিবর রহমান কারাগারে কুলিয়ায় ‘সবুজ ও সহনশীল ইকো ভিলেজ’ ঘোষিত পারুলিয়ার খেজুবাড়ীয়ায় দুঃসাহসিক চুরি দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে লোকে লোকারণ্যঃ উচ্ছ্বাসিত নেতা,কর্মি সমর্থকরা দেবহাটায় ‘দ্য এডিটরস’র ৮ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ১১শ ২৯ পদ শূন্য

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:৪৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৪৭৩ বার পড়া হয়েছে

সুরাইয়া খাতুন: সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে ব্যাপক শূন্যতা তৈরি হয়েছে। জেলার ১ হাজার ৯৫টি বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষকের ১০৪টি পদ খালি। বর্তমানে দায়িত্ব পালন করছেন ৯৯১ জন প্রধান শিক্ষক। এতে বিদ্যালয়গুলোর পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ৫ হাজার ৯৯৭টি। এর মধ্যে কর্মরত ৫ হাজার ৫৯৫ জন, শূন্য ৪০২টি। পাশাপাশি দপ্তরি কাম প্রহরীর ৬২৩টি পদও খালি রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, শূন্যপদ দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়োগ সম্পন্ন হলে বিদ্যালয়গুলোতে পাঠদানের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আশা করা হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, “শূন্যপদ পূরণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সীমিত জনবল নিয়েই শিক্ষার মান ধরে রাখতে চেষ্টা চলছে।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ১১শ ২৯ পদ শূন্য

আপডেট সময়: ০৫:৪৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫