আজ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৫ ওভার, ৫ মেডেন,৫ উইকেট ইতিহাস লিখলেন ওয়েস্টইন্ডিজের গ্রিভস দেবহাটা নোয়াপাড়ার রামনাথপুরে মাদক বিরোধী র‍্যালির ও সমাবেশ অনুষ্ঠিত পারুলিয়ার সমাজ সেবক যুগ্ন সচিব আবুল হাসানের পিতা আব্বাজ আলী গাজীর দাফন সম্পন্ন কুলিয়ায় জলাবদ্ধতা পরিদর্শন করলেন মুহাদ্দিস আব্দুল খালেক এমপি দেবহাটায় উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথ দেবের রথযাত্রা প্রত্যয় হাজারীর মৃত্যু কাঁদিয়েছে শত সহস্র মা বাবাকেঃ কাঁদছে সহপাঠি,প্রতিবেশি, স্বজনঃ প্রতিনিয়ত মৃত্যুমুখে প্রত্যয়রা,কিন্তু কেন? দেবহাটায় ইয়াবা ও ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ গ্রেফতার দুই দেবহাটায় প্রাথমিকের প্রধান শিক্ষকদের সাথে নির্বাহী অফিসারের মতবিনিময় আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল হওয়া রুনা গ্রেপ্তার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ঃ প্রশংসিত হলো আলো ছড়ানো সাতক্ষীরা স্টলঃপরিদর্শনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সাতক্ষীরার প্রাথমিকের ৩৩ শিক্ষার্থী স্কাউটের সর্বোচ্চ আসনেঃ অর্জন করলো শাপলা কাব অ্যাওয়ার্ডঃজাতীয় পর্যায়ে আলোকিত সাতক্ষীরা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:১০:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

বাদশাহী বার্তা রিপোর্ট।। সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ শিক্ষার্থী বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ কাব স্বীকৃতি ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।বাংলাদেশ স্কাউটের শেষ দাফে পৌছানো ও সর্বোচ্চ শিখায় পৌছানোর মাধ্যমে জেলার এই ৩৩ সোনার ছেলে মেয়েরা জেলাকে কে দেশময় আলোকিত এবং বিশেষ সম্নান জনক স্হানে নিয়েছে। ২০২৫ সালের জাতীয় পর্যায়ের মূল্যায়নে জেলার বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ গৌরব অর্জন করে। বাংলাদেশ স্কাউটসের কাব শাখায় অসামান্য দক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্ব, সৃজনশীলতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের ভিত্তিতে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি বিভিন্ন পারদর্শিতা ব্যাজ অর্জন এবং সাঁতার দক্ষতাসহ নির্ধারিত শর্ত পূরণ করেই কাব স্কাউটরা এ স্বীকৃতি লাভ করে। জানা গেছে, সাতক্ষীরা সদর, কলারোয়া, শ্যামনগর ও তালা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বছর শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে। এর মধ্যে সদর উপজেলার সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইটাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে।পিছিয়ে নেই অন্যান্য উপজেলার শিক্ষার্থীরা ও। কলারোয়া উপজেলার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করেছে। এছাড়া শ্যামনগরের খ্যাগড়াদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী এ সম্মাননা পেয়েছে। তালা উপজেলার পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও তালিকায় স্থান পেয়েছে।
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন বলেন, “শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারী শিক্ষার্থীরা জেলার জন্য গর্ব বয়ে এনেছে। তাদের এই অন্যন্য অসাধারন অর্জন সাতক্ষীরা জাতীয়ভাবে আলোচিত হয়েছে,এই সম্নান ও সাফল্য সাতক্ষীরার প্রাথমিক শিক্ষাকে আর ও অধিকতর কাঙ্খিত স্হানে নেবে বলে আমি বিশ্বাস করি। তিনি সাফল্যের কারিগর খ্যাত শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ সংশ্লিষ্ট সকল কে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামীতে ও আমাদের সন্তানরা সাফল্যের ধারাবাহীকতা অভ্যাহত রাখবেন বলে প্রত্যাশা করি।জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আর ও বলেন, স্কাউটরা বিশেষ শক্তিতে শক্তিবান এবং পাথেয় যারা নৈতিকতা,নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, নেতৃত্ব,সৃজনশীলতা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত জেলার সোনার শিক্ষার্থীদের পরিচয় আয়েশা সিদ্দিকা, অদিতি রায়, রিজিত মজুমদার ঋদ্ধি, আরিফ বিল্লাহ, জারিন সুবাহ, রনবীর দত্ত, ফারিদুত তাসনীম, জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল তাসনিয়া, মো. সাদিক হাসান, মোছা. জান্নাতী ও মাহির মুস্তাহিদ শান। আজমাইন আদিল রাইয়্যান, রাশীদ আরিফ, নাসিফ এস মাহী ও মোছা. তাসনিম জারিন।
সুবাইতা মারজানা, ওয়ারদা সাবাহাত, সানজিদা মাহমুদ, মরিয়াম ইসলাম, শারফিয়া মরিয়ম, মারিয়াম হোসেন, মো. মিয়ারাজ হোসেন ও সাজ্জাদুল শরীফ সেজান।
মো. জোহাইর আলফি, ফাহিম মুনতাছির তাসিন, দামিনী হালদার, মো. তাওহিদ মাসুম, টুসু সরকার, অজিত কুমার মন্ডল, সুবীদ কুমার মন্ডল, হিমেশ মন্ডল ও সৌমী পাল।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

৫ ওভার, ৫ মেডেন,৫ উইকেট ইতিহাস লিখলেন ওয়েস্টইন্ডিজের গ্রিভস

সাতক্ষীরার প্রাথমিকের ৩৩ শিক্ষার্থী স্কাউটের সর্বোচ্চ আসনেঃ অর্জন করলো শাপলা কাব অ্যাওয়ার্ডঃজাতীয় পর্যায়ে আলোকিত সাতক্ষীরা

আপডেট সময়: ০৩:১০:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬