আজ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাপ কাবাডি প্রতিযোগীতার বাছাই পর্ব অনুষ্ঠিত দেবহাটার কোমপুরে বৃক্ষ রোপন কর্মসূচিতে জেলা প্রশাসক কাউসার আজিজঃ নিজে রোপন করলেন বৃক্ষ কুলিয়ায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেসচেতনতামূলক সভা দেবহাটা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা  নিষিদ্ধ ঘোষিত দেবহাটা আ’ লীগ সভাপতি মুজিবর রহমান কারাগারে কুলিয়ায় ‘সবুজ ও সহনশীল ইকো ভিলেজ’ ঘোষিত পারুলিয়ার খেজুবাড়ীয়ায় দুঃসাহসিক চুরি দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে লোকে লোকারণ্যঃ উচ্ছ্বাসিত নেতা,কর্মি সমর্থকরা দেবহাটায় ‘দ্য এডিটরস’র ৮ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৭৬০ বার পড়া হয়েছে

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সুন্দরবনের শ্যামনগর এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক কৈখালীর ভেটখালী বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে এক অস্ত্র ব্যবসায়ী বনের ভিতর পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মামুন কয়াল—যিনি একজন দুর্ধর্ষ সন্ত্রাসী, মানব পাচারকারী ও ভারত থেকে অস্ত্র ও মাদক চোরাচালানকারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তল্লাশিতে তার কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যে কৈখালীর শ্যামনগর থানাধীন বয়াসিং সংলগ্ন একটি খালের পাশে পুতে রাখা একটি বিদেশি ৯ এমএম পিস্তল, একটি ওয়ান শুটার গান এবং ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে কোস্ট গার্ড।
এছাড়া বিজিবির সহায়তায় মামুন কয়ালের বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময়: ০১:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫