দেবহাটা অফিস।।সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার গতকাল দেবহাটায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।সকাল দশটায় পারুলিয়া সাগর শাহ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে কর্মসূচি শুরু করেন পরবর্তিতে পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়,ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন সহ শিক্ষার্থীদের পাঠদান প্রত্যক্ষ করেন ও পাঠদান করেন। উপজেলা সদরে পৌছেপরিষদ মিলনায়তনে তিনি সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক,সুধী,বীর মুক্তিযোদ্ধা,মিডিয়া কর্মি সহ বিভিন্ন শ্রেনি পেশার জনমানুষের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে জেলা প্রশাসক মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরন বিতরন করেন।একই সময়ে হতদরিদ্রদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন।দুফুরের পর ইছামতির ভাঙ্গন পরিদর্শন করেন ও রুপসি দেবহাটা ম্যান গ্রোভ পরিদর্শন করেন।
মতবিনিময় ও কর্মসূচিগুলোতে অনান্যদের মধ্যে উপস্হিত ছিলেন নির্বাহী অফিসার মিলন সাহা, রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, মুক্তিযোদ্ধা কমাণ্ডার আলহাজ্ব আব্দুল বারী মোল্ল্যা,, দেবহাটা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, প্রাক্তন সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম,দেবহাটা বিএনপির প্রাক্তন সাধারন সম্পাদক চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক, সহকারী অধ্যাপক আবুতালেব মোল্ল্যা, প্রেসক্লাব সভাপতি মীর খাইরুল আলম,সাধারন সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্বল, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, চেয়ারম্যান সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ইমরান বাশার প্রমূখ। মতবিনিময় সভায় জেলা প্রশাসক বিভিন্ন সমস্যার বিষয়ে শোনেন এবং দ্রুত ঐক্যবদ্ধভাবে সকল সমস্যা দূরীকরনে পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান। জেলা প্রশাসক আগামীর বাংলাদেশ বির্নিমানে সকলকে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি সকল দপ্তরের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহবান জানান। এছাড়া সীমান্তের সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহবান জানান।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন:
জেলা প্রশাসকের মতবিনিময়
-
রিপোর্টার - আপডেট সময়: ০৯:৫৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- ৪৭৫ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
















