লিটন ঘোষ বাপী।।দেবহাটার দক্ষিণ পারুলিয়ায় গগকাল সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোপাল বধুই(৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত গোপাল বধুই তিওড় পাডার মৃত অভিমন্যু বধুই এর ছেলে। ইউপি মেম্বার অসীম কুমার ঘোষ বলেন, গোপাল বধুই সকল ৮ টার দিকে বিদ্যুৎ চালিত মটর দিয়ে তার নিজ ধান ক্ষেতের জল সরানোর জন্য বাড়ি থেকে ধান ক্ষেতের পাশে অবস্হিত বিদ্যুত স্পৃষ্ট হয়। গোপাল বধুই ২ ছেলে ও এক স্ত্রী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল বেলায় পারুলিয়া মহা শশ্মানে তার শেষ কৃত্য সম্পন্ন করা হয়।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন:
পারুলিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ব্যবসায়ী গোপালের মৃত্যু
-
রিপোর্টার - আপডেট সময়: ১২:০৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- ৩৯১ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ












