সাফায়েত হোসেন বাচ্চু।। দেবহাটা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও শ্রমিক দলের সাবেক সভাপতি দলমত সকলের প্রিয় মানুষ গোলাম মোস্তফা দীর্ঘরোগ ভোগের পর গতকাল চিকিৎসাধীন অবস্হায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।অতি জনবান্ধব গোলাম মোস্তফার মৃত্যুর খবরে দলীয় নেতা, কর্মি, সমর্থক সহ সাধারন মানুষের মাঝে শোকাহত পরিবেশ বিরাজ করে।দুফুর বারটার দিকে মরদেহ পারুলিয়াস্হ বাসভবনে নিয়ে আসা হলে বেদনাবিদুর পরিবেশের সৃষ্টি হয়।বাদ এশা দক্ষিন পারুলিয়া ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়।বিপুল সংখ্যক দলীয় নেতা,কর্মি সহ জনমানুষের অংশ গ্রহনে জানাজা পূর্ব মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিএন পি নেতা চেয়ারম্যান আব্দুর রউফ,জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,দেবহাটা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম,সাবেক সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী,সাবেক সাধারন সম্পাদক চেয়ারম্যান গোলাম ফারুক বাবু,জমায়াত আমীর মাওঃ অলিউল ইসলাম,সেট মসজিদ ইমাম মুফতি আব্দুর রহমান,মরহুমের বিয়াই পারুলিয়া বিএনপি সভাপতি রফিকুল ইসলাম সানা,পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থানা কামনা করেন মরহুমের বড় পুএ যুবদলের যুগ্ন আহবায়ক ওমর ফারুক রাজিব,জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের ভগ্নিপতি হাফেজ ফজলুল করিম। জানাজা শেষে পারিবারীক গোরস্হানে দাফন করা হয়।মূত্যুকালে তিনি তিন পুএ,স্ত্রী,সহ বহু আত্নীয় স্বজন রেখে গেছেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন:
দেবহাটা বিএনপি নেতা গোলাম মোস্তফার ইন্তেকাল ঃ দাফন সম্পন্ন।
-
রিপোর্টার - আপডেট সময়: ১০:৪০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- ২৯৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ












