বাদশাহী বার্তা।।। পারুলিয়া ইউনিয়ন পরিষদ আয়োজিত সাড়া জাগানো তিন লক্ষ্যাধীক ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় গতকাল শেষ হাসি হাসলো তাসপিয়া ফুটবল একাদশ দক্ষিন সখিপুর।হাজার হাজার দর্শক মনোমুগ্ধকর ও প্রতিদ্বন্ডিতাপূর্ণ খেলা উপভোগ করে। তাসপিয়া ফুটবল একাদশ ও এ,আর,এস,স্পোর্টিং ক্লাব সাতক্ষীরা একে অপরের বিপক্ষে ভালই সূচনা করে। খেলার প্রথম পর্বে কোন দল গোল করতে ব্যার্থ হলে ও দ্বিতীয়আর্ধে তাসপিয়া ফুটবল একাদশের মুহুর মুহুর আক্রমনে এ,আর,এস,স্পোর্টিং ক্লাব সাতক্ষীরা রক্ষণভাগে ফাটল ধরে যা তাদের জন্য ঝুকিপূর্ণ হয় এরই মাঝে একে একে এতে তাদের তিন গোল হজম করতে হয়। খেলার আকর্ষনীয় এবং আলোছড়ানো দ্রুতি ছিল উভয় দলের মাঝে বিদেশি ফুটবলারদের উপস্হিতি।আজকের খেলার অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নলতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক আব্দুল্লাহ সিদ্ধিকী,পরুলিয়া বিএনপি সভাপতি রফকুল ইসলাম সানা,সাধারন সম্পাদক হাসান সরাফি,বাদশাহী বার্তা সম্পাদক, দৃষ্টিপাত প্রতিনিধি,দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্বল, পারুলিয়া যুবক সমিতির সাধারন সম্পাদক খান অহেদুজ্জামান সাজন, বাদশাহী বার্তা প্রতিনিধি ও বি,পি নেতা সাফায়েত হোসেন বাচ্চু,দেবহাটা প্রেসক্লাবের সহ সভাপতি সুমন পারভেজ বাবু, যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপি, মেম্বার অসীম ঘোষ,গোলাম ফারুক, নবাবা আলি,। আগামী ২০শে ডিসেম্বরে ১ম সেমিফাইনালে ম্যাচ অনুষ্ঠিত হবে একদিকে অংসগ্রহণ করবে সানরাইজ সুন্দরবণ ফুটবল একাদশ বনাম শী কলা ফুটবল একাদশ কালিগঞ্জ।
সংবাদ শিরোনাম:
পারুলিয়া ইউনিয়নের তিন লক্ষ্যাধীক টাকা ফুটবল টুর্ণামেন্ট ঃ প্রথম রাউন্ডের শেষ খেলায় শেষ হাসি হাসলো তাসপিয়া ফুটবল একাদশঃ
-
রিপোর্টার - আপডেট সময়: ০১:২৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- ৭৫২ বার পড়া হয়েছে
ট্যাগস:














