লিটন ঘোষ বাপী।।:সাতক্ষীরার জনসমাজ এবং ফুটবল প্রেমীরা গতকাল প্রাথমিকের কোমলমতি শিক্ষার্থীদের অংশ গ্রহনে শহরের স্টডিয়ামে মনোমুগ্ধকর ফুটবল খেলা হৃদয়ঙ্গম করলো।উত্তেজনার পারদ সেই সাথে চরম প্রতিদ্বণ্ডিতা আর দর্শকদের মূহুর মূহুর উৎসাহ উদ্দীপনা যেন মূহুর্তগুলো খেলাময় হয়ে ওঠে।রং বেরং এর আলপনা, সুসজ্জিত, সুনসান আবহ,এবং আনন্দ স্রোতের এক আলোক উজ্বল পরিবেশের কুহতা ছিল অন্যন্য অসাধারন।এমন চমৎকার আয়োজনে বিশেষ ভাবে প্রশংসায় ভেসেছে আয়োজক জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর। ক্ষুদে শিক্ষার্থীদের সেই সাথে শিক্ষা বিভাগীয় কর্মকর্তা,কর্মচারী,শিক্ষক,অভিভাকদের পদচারণায় মুখর ছিল সাতক্ষীরা স্টেডিয়াম। রঙিন জার্সি, উচ্ছ্বাস আর প্রতিযোগিতার আগ্রহে ভরপুর শিশুদের উপস্থিতিতে এক ব্যতিক্রম উৎসবের পরিবেশের অবতরনা ঘটে। সকালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিন দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আখতার,এ সময় মাঠজুড়ে করতালি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।সাতক্ষীরার প্রাথমিক শিক্ষার আলোক বর্তিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিপিএম, অতিথি হিসেবে উপস্সহিত ছিলেন,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফর উদ্দীন, জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের নায়েবে আমীর মো. নূরুল হুদা,সদর প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান এবং একুশে টেলিভিশনের প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি। জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও ক্রীড়াপ্রেমী মানুষে ভরে ওঠে গ্যালারি। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে এবার জেলা পর্যায়ের খেলায় অংশ নিচ্ছে বিভিন্ন উপজেলার চ্যাম্পিয়ন দলগুলো। আশাশুনি উপজেলা থেকে বালক বিভাগে আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে সরাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নিচ্ছে। কলারোয়া থেকে বালক বিভাগে কয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা বিভাগে মেহমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। কালিগঞ্জ থেকে বালক বিভাগে গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে এনএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তালা উপজেলা থেকে বালক ও বালিকা উভয় বিভাগেই অংশ নিচ্ছে লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেবহাটা উপজেলা থেকে বালক বিভাগে টাউন শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা বিভাগে হাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্যামনগর থেকে বালক বিভাগে হরিণনগর হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়। সদর উপজেলা থেকে বালক বিভাগে ভাড়ুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সহিষ্ণুতা গড়ে তোলে। এ ধরনের আয়োজন তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে। এই টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতা নয়—শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। টুর্নামেন্টটি চলবে আগামী ১ মে পর্যন্ত। সেদিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ততদিন মাঠে গড়াবে ছোটদের বড় স্বপ্নের ফুটবল লড়াই।
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
-
রিপোর্টার - আপডেট সময়: ০৫:৫৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- ৩৪৫ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
















