বাদশাহী বার্তা রিপোর্ট।।। সাতক্ষীরা জেলার প্রাথমিকের শিক্ষার্থীরা তারুণ্যের উৎসব উপলক্ষে গতকাল আলোর দ্রুতি ছড়ানো বিঙ্গান মেলায় নিজেদের উদ্ভাবনী, সৃষ্টশীলতার অনবদ্য স্বাক্ষর রেখেছে।।কোমল মতি অথচ প্রতিটি উদ্ভাবনীতে বিঙ্গানের কাঙ্খিত সংযোজন সেই সাথে পরিবেশ বান্ধব আর পরিবেশ রক্ষা কবচ যন্ত্রের প্রদর্শনী ছিল চমৎকার। জেলার কলারোয়া প্রথমিক শিক্ষা সমিতি মিলনায়তন,সদরের সিলভার জুবিলী প্রাথমিক বিদ্যালয়,তালা বাজার সরকারি প্রাতমিক বিদ্যালয় ও অন্যানয় উপজেলা বিভিন্ন স্হানে বসে ছিল আগমী দিনের বাংদেশের উদ্ভাবনী শক্তির মহাউৎসব।গ্রীন হাউজ ইফেক্ট, সৌর বিদ্যুৎ,সৌরজগতের ঘূর্ণন,পরিবেশ রক্ষার বিভিন্ন মাধ্যম,পরিকল্পিত নগরায়ন,সমন্বিত মৎস্য চাষ, উদ্ভিদের বিভিন্ন অংশ,আলোর সরল রেখায় গমন,বাস্ততন্ত্র,বায়ুর ওজন,মাটির বিভিন্ন ব্যবহার,তামাকের কুফল সহ বহুবিধ সৃষ্টিসুখের আলো ঝলমলো মহা আয়োজন।সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বাদশাহী বার্তা কে বলেন তারণ্যের উৎসবের বিঙ্গান মেলায় আমাদের শিক্ষার্থীরা তাদের মেধার যে বিকাশ ও নৈপুণ্যতা দেখিয়েছে আগামীতে এটা তাদের আত্নবিশ্বাস কে যেমন এগিয়ে নেবে অনুরুপ ভাবে আগামীর বিঙ্গান নির্ভর বাংলাদেশ বিনির্মানে কাঙ্খিত ভূমিকা রাখতে পারে।তিনি কোমল মতি শিক্ষার্থীদের দক্ষ সর্বপরি বিঙ্গানও পরিবেশে বিশেষ সক্ষমতা অর্জনের মাধ্যম শিক্ষকদের ধন্যবাদ জানান। সরেজমিন পরিদর্শনে দেখা যায় ক্ষুদে বিঙ্গানীদের আগ্রহ,একাগ্রতা আর আত্নবিশ্বাসের ইচ্চাশক্তি,মেলায় ব্যস্ততম সময় পারকরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান জানান তারুন্যের উৎসবে বিঙ্গান মেলায় আমাদের শিক্ষার্থীদের সৃষ্টি সত্যিই প্রশংসিত।বিঙ্গান মেলাকে ঘিরে শিক্ষা বিভাগীয় কর্মকর্তা,শিক্ষক,শিক্ষর্থীদের পাশাপাশি বিপুল সংখ্যক অভিভাবকের উপস্হিতি ছিল লক্ষনীয়।
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় প্রাথমিকের নান্দনিক বিঙ্গান মেলাঃউচ্ছ্বাসিত শিক্ষক,শিক্ষার্থী অভিভাবকেরা
-
রিপোর্টার - আপডেট সময়: ১০:১৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- ৩০২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























