লিটন ঘোষ বাপী।।তারুণ্যের উৎসব উপলক্ষে গতকাল দেবহাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আলো ছড়ানো বিঙ্গান মেলার জাকজমক আয়োজন হয়েছে।ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলার ৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলায় উপজেলার ২ টি ক্লাস্টারভুক্ত ৫টি ইউনিয়ন থেকে ৫টি বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী স্টল দেয়া হয়। মেলায় উপজেলার ৫৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা ইকোসিস্টেম, বিদ্যুৎ চুম্বকীয় আবেশ, দূষিত পানি ফিল্টারের মাধ্যমে পানযোগ্য করা, গ্রিনহাউস ইফেক্ট, সৌর বিদ্যুৎ তৈরি, সৌরজগতের ঘূর্ণন, আলোর সরলরেখায় গমন, দিন-রাত, আগুন জ্বলায় অক্সিজেনের ভুমিকা, ইলেকট্রনিক ডিভাইস, খাদ্য শৃঙ্খল, ভাসমান পদ্ধতিতে চাষাবাদ, বীজের অঙ্কুরোদগম, আবর্জনা ব্যবস্থাপনা, বায়ুর ওজন আছে তার পরীক্ষা,জলযান (স্পীডবোট) তৈরী, ভূমিকম্পের নিরাপত্তা সংকেত যন্ত্র, স্যালাইন তৈরী, জেনারেটর তৈরী, হাওয়া মিঠাই তৈরীর যন্ত্র ইত্যাদি বিষয় প্রদর্শন করে। মেলায় ৫টি ইউনিয়নের ৫টি টীম এর অংশগ্রহণে “পরিবেশ সুরক্ষায় গ্রামের মানুষের অবদান বেশি, শহরের মানুষের নয়”এ বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া ইউনিয়নের শিক্ষার্থীর টীম ১ম স্থান, সখিপুর ইউনিয়নের টীম ২য় স্থান এবং দেবহাটা ইউনিয়নের টীম ৩য় স্থান অধিকার করে। এই আয়োজন উদ্ভোধন করেন দেবহাটা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা,সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেখ ইদ্রিস আলী, উপস্হিত ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাহজাহান আলী,হারুন অর রশীদ,প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ,মিডিয়া কর্মি, অভিবাবক, সহ স্থানীয় ব্যক্তিবর্গ।জেলা প্রাথমিক শিক্ক্ষুষা অফিসার মোঃ রুহুল আমীন শিক্ষার্থীদের এমন সৃষ্টিশীল,উদ্ভাবনী কর্মযঙ্গের প্রশংসা করেছেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর পরিবার ও শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন।
সংবাদ শিরোনাম:
দেবহাটায় প্রাথমিকের শিক্ষার্থীদের আলোকিত বিঙ্গান মেলা
-
রিপোর্টার - আপডেট সময়: ১১:২৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- ৩২২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























