আজ শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
​সাতক্ষীরায় অনলাইন সাইবার বুলিং ও সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন মন্ত্রী পরিষদ যুগ্ম-সচিব আশরাফুল আলম সাতক্ষীরা সদর উপজেলা মাসিক সভায় আক্রমাত্নক আচরন,বিরক্ত,বিব্রত অফিসাররা দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ৫ ওভার, ৫ মেডেন,৫ উইকেট ইতিহাস লিখলেন ওয়েস্টইন্ডিজের গ্রিভস দেবহাটা নোয়াপাড়ার রামনাথপুরে মাদক বিরোধী র‍্যালির ও সমাবেশ অনুষ্ঠিত পারুলিয়ার সমাজ সেবক যুগ্ন সচিব আবুল হাসানের পিতা আব্বাজ আলী গাজীর দাফন সম্পন্ন কুলিয়ায় জলাবদ্ধতা পরিদর্শন করলেন মুহাদ্দিস আব্দুল খালেক এমপি দেবহাটায় উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথ দেবের রথযাত্রা

দেশের সাতক্ষীরা সহ ১০৪ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের অসত্য পএ: সতর্ক করল মন্ত্রণাল

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:১০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৩ বার পড়া হয়েছে

Oplus_16908288

বাদশাহী বার্তা রিপোর্ট।। সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন এলাকার ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের অনুমোদন দেওয়া হয়েছে- এমন একটি অসত্য, ভূয়া চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেটিকে ভুয়া বলে সতর্ক করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে ছড়িয়ে পড়া ওই তালিকায় সাতক্ষীরার দুটি প্রতিষ্ঠানের নামও ছিল। তালিকায় উল্লেখ ছিল, সাতক্ষীরা জেলার তালা উপজেলার নিজাম উদ্দিন আদর্শ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দেবহাটা উপজেলার দক্ষিণ খেশরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য অনুমোদন পেয়েছে।খোজ নিয়ে জানা গেছে দেবহাটায় দক্ষিন খেসরা বলে কোন স্হান নেই। পরে ২৭ জানুয়ারি মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহকারী পরিচালক পরিচয়ে স্বাক্ষরিত ১৫ জানুয়ারির ওই পত্রটি সঠিক নয়। বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয়ের নজরে এলে তারা পত্রটিকে ভুয়া বলে মন্ত্রণালয়কে অবহিত করে। উপসচিব রাজীব কুমার সরকারের স্বাক্ষরিত নির্দেশনায় মাঠপর্যায়ের সব দপ্তর ও সংস্থাকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়। পরদিন ২৯ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে মন্ত্রণালয়ের নির্দেশনাটি পাঠায় এবং উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের অবহিত করতে বলে। সংশ্লিষ্টরা বলছেন, ভুয়া চিঠির কারণে বিভিন্ন এলাকায় বিভ্রান্তি তৈরি হয়েছে। যাচাই ছাড়া এ ধরনের তথ্য বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে। সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন জানান, “মাঠ পর্যায়ে আমাদের সকল কর্মকর্তা ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে এ ধরনের ভুয়া চিঠি শিক্ষকদের এবং অভিভাবকদের মধ্যে যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে। তাই কেউ যাচাই ছাড়াই এই ধরনের তথ্যের ওপর নির্ভর করবেন না।”তিনি আর ও বলেন সাতক্ষীরার প্রাথমিক শিক্ষায় যেন কোন ধরনের প্রতারক চক্র সম্পৃক্ত হতে না পারে সে বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর সতর্ক।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

​সাতক্ষীরায় অনলাইন সাইবার বুলিং ও সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

দেশের সাতক্ষীরা সহ ১০৪ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের অসত্য পএ: সতর্ক করল মন্ত্রণাল

আপডেট সময়: ০১:১০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬