আজ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৫ ওভার, ৫ মেডেন,৫ উইকেট ইতিহাস লিখলেন ওয়েস্টইন্ডিজের গ্রিভস দেবহাটা নোয়াপাড়ার রামনাথপুরে মাদক বিরোধী র‍্যালির ও সমাবেশ অনুষ্ঠিত পারুলিয়ার সমাজ সেবক যুগ্ন সচিব আবুল হাসানের পিতা আব্বাজ আলী গাজীর দাফন সম্পন্ন কুলিয়ায় জলাবদ্ধতা পরিদর্শন করলেন মুহাদ্দিস আব্দুল খালেক এমপি দেবহাটায় উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথ দেবের রথযাত্রা প্রত্যয় হাজারীর মৃত্যু কাঁদিয়েছে শত সহস্র মা বাবাকেঃ কাঁদছে সহপাঠি,প্রতিবেশি, স্বজনঃ প্রতিনিয়ত মৃত্যুমুখে প্রত্যয়রা,কিন্তু কেন? দেবহাটায় ইয়াবা ও ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ গ্রেফতার দুই দেবহাটায় প্রাথমিকের প্রধান শিক্ষকদের সাথে নির্বাহী অফিসারের মতবিনিময় আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল হওয়া রুনা গ্রেপ্তার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ঃ প্রশংসিত হলো আলো ছড়ানো সাতক্ষীরা স্টলঃপরিদর্শনে মুগ্ধ প্রধানমন্ত্রী

দেবহাটায় শিশুশ্রম ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:১৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

লিটন ঘোষ বাপি: দেবহাটায় শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীর প্রতি সহিংসতা বিষয়ক এক সভা ও পটগান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে উপজেলার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি লিটন ঘোষ বাপির সভাপতিত্বে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন এবং নারীর প্রতি সহিংসতা বিষয়ক অনুষ্ঠিত সভা ও পটগানে পটশিল্পীরা সুর ও কথার মাধ্যমে শিশুদের নিরাপত্তা, সুরক্ষা এবং ভালোবাসাপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বার্তা প্রদান করেন। শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক পটগান অনুষ্ঠানে শিশু অধিকার, বাল্যবিবাহ, শিশু শ্রম শারীরিক ও মানসিক নির্যাতনসহ বিভিন্ন সহিংসতার বিষয়গুলো পটগানের মাধ্যমে তুলে ধরা হয়। শিশু শ্রম ও বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, আইনি দিক এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর জোর দেওয়া হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা কার্যক্রম জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। শিশুদের প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধি। পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ ছাড়া এটি প্রতিরোধ সম্ভব নয়। পটগানের মতো লোকজ সাংস্কৃতিক মাধ্যম ব্যবহার করে সচেতনতা সৃষ্টি করলে তা সাধারণ মানুষের মধ্যে দ্রুত ও সহজভাবে পৌঁছে যায়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে অঙ্গীকার বাক্ত করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সভাপতির বক্তব্যে লিটন ঘোষ বাপি বলেন, শিশুদের শিক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তিনি সকলকে শিশু সুরক্ষা ও নারী অধিকার রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানান। উক্ত পটগান অনুষ্ঠানে মোট ৩০০ জন নারী, পুরুষ, যুবক এবং কিশোর কিশোরী উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

৫ ওভার, ৫ মেডেন,৫ উইকেট ইতিহাস লিখলেন ওয়েস্টইন্ডিজের গ্রিভস

দেবহাটায় শিশুশ্রম ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান

আপডেট সময়: ০৫:১৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬