সাফায়েত হোসেন বাচ্চু।।দেবহাটার পারুলিয়া,সখিপুর সহ বিভিন্ন এলাকার জনসাধারন গ্রুপ ভিত্তিক গরু ক্রয় ও গরু জবাই শেষে কেজি প্রতি ৭০০ টাকার মধ্যে প্রতি কেজি গরুর মাংস পেলো। পবিএ রমজান মাসে ঈদ কে সামনে রেখে দেবহাটার পারুলিয়া ও কুলিয়ার এক শ্রেনির মাংস ব্যববসায়ীরা প্রতি কেজি গরুর মাংস ৭৮০ হতে ৮০০ টাকায় বিক্রি করে আসছে।সম্প্রতি নির্বাহী অফিসার, জনপ্রতিনিধি ও বাজার কমিটি গরুর মাংস কেজি প্রতি ৭৫০ টাকায় বিক্রির বিষয়ে নির্দেশনা দেন। প্রতি বছর ইদুল ফিতরের সময়ে অসাধু মাংস ব্যবসায়ীরা প্রতি কেজি গরুর মাংস ৮০০ বা তার বেশী মূল্যে বিক্রি করে।এবারের ইদুল ফিতরে ও অসাধু মাংস ব্যবসায়ীরা বাজার অস্হির করতে পারে যে কারনে ইদুল ফিতর কে সামনে রেখে মাংস এক শ্রেণির মাংস ব্যবসায়ীদের আগুনঝরা মাংস বাজারের বিরুদ্ধে গ্রুপ ভিত্তিক গরু ক্রয় ও তা জবাই পরবর্তী কেজি প্রতি ৭০০ টাকায় পাওয়া বিশেষ স্বস্তি পেয়েছে ও অর্থের সাশ্রয় ঘটেছে।গতকাল পারুলিয়া মৎস্য আড়তে অন্ততঃ ৬, ৭ টি গরু জবাই হয়েছে।পারুলিয়ার আড়তদার আকবর আলী ও মাছ ব্যবসায়ী সোহাগ সরদার দৃষ্টিপাত কে জানান কোন কোন গরুর মাংস ৭০০ টাকা আবার কোন কোন গরুর মাংস কেজি প্রতি ৬৮০ হতে ৯০ টাকা পড়েছে।কোড়া এলাকার মাংস ব্যবসায়ী আব্দুল ও রবিউল গ্রুপ ভিত্তিক চুক্তিতে কেজি প্রতি ৭০০ টাকায় মাংস দিয়েছে বলে জানান মাংস সংগ্রহকারিরা।জানা গেছে আজ ও আগামী কাল পারুলিয়া মৎস্য আড়তে ১০ ১২ টি গরু জবাই হবে। জনসাধারন এবারের ইদুল ফিতরে কমমূল্যে মাংস পাচ্ছে এটাই স্বস্তির বিষয়।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন:
দেবহাটায় গ্রুপ ভিত্তিক গরু ক্রয় ও জবাই,কেজি প্রতি ৭০০ টাকায় পেলো মাংস
-
রিপোর্টার - আপডেট সময়: ০৪:২০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- ১৯৮ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ












