শহিদুল ইসলাম মাষ্টার।। সাতক্ষীরা ২ ও ৩ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক ও মুহাদ্দিস রবিউল বাসার কে আজ মঙ্গলবার কুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর পক্ষ হতে সংবর্ধনা দেওয়া হয়েছে একই সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুলিয়া ইউনিয়ন বালিকা বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী কুলিয়া আমীর মাওলানা আব্দুল গফফার এর সভাপতিত্বে ও কুলিয়া ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম এর সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন সাতক্ষীরা -৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। অনুষ্ঠানে কুলিয়া ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে উভয় সংসদ সদস্যদেরকে ফুলেল শুভেচছা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। কুলিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম কুলিয়া ইউনিয়নের কিছু কাজের দাবীদাওয়া প্রধান অতিথির কাছে তুলে ধরেন। এসময় অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমদাদুল হক, দেবহাটা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা রুহুল আমিন, হাফেজ মাওলানা আব্দুস ছাত্তার আজাদী, মাওলানা আব্দুল কাদের, কুলিয়া ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম, মাসুম খান চৌধুরী, টিম সদস্য মাওলানা ইয়াকুব আলী, প্রফেসর সিদ্দিকুর রহমান, দেবহাটা আদর্শ শিক্ষক কল্যান পরিষদ এর সভাপতি মনিরুজ্জামান ও সেক্রেটারি আবুল কালাম আজাদ প্রমূখ
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন:
কুলিয়ায় ২ সাংসদের সংবর্ধনা ও ইফতার মাহফিল
-
রিপোর্টার - আপডেট সময়: ০২:৪৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- ১৭২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ












