আজ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিনঃ সুষ্ঠ,উৎসব মূখর ও নিরাপত্তা বলয়ঃঅভিভাবকদের সন্তষ্টি Logo দেবহাটায় পহেলা বৈশাখে মনোমুগ্ধকর আয়োজন Logo শহীদ জিয়ার স্নৃতি বিজড়িত দেবহাটার দশ ফুট খাল পুনঃখনন Logo সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী ক্রীড়া দলের আহবায়ক চেয়ারম্যান গোলাম ফারুক বাবু,সদসয় সচিব রিপন ক্রীড়াঙ্গনে খুশির ঝিলিক Logo দেবহাটায় খাল খননের শুভ সূচনা করলো সাতক্ষীরা জেলা প্রশাসক Logo পারুলিয়া আদর্শগ্রাম সমবায় সমিতির সদস্য প্রশিক্ষন Logo দেবহাটায় বাছাইকৃত কর্মিদের শিক্ষা সভায় জেলা জামায়াত আমীর Logo সরকারি প্রাথঃ বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ঃপারুলিয়া মডেল সরঃ প্রাথঃ বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo কুলিয়া বাজার আহবায়ক কমিটি গঠন Logo ইজি ইংলিশ এণ্ড আইসিটির আয়োজনে মেধাবীদের মেধা যাচাইঃ
বিজ্ঞাপন দিন:
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিনঃ সুষ্ঠ,উৎসব মূখর ও নিরাপত্তা বলয়ঃঅভিভাবকদের সন্তষ্টি দেবহাটায় পহেলা বৈশাখে মনোমুগ্ধকর আয়োজন শহীদ জিয়ার স্নৃতি বিজড়িত দেবহাটার দশ ফুট খাল পুনঃখনন সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী ক্রীড়া দলের আহবায়ক চেয়ারম্যান গোলাম ফারুক বাবু,সদসয় সচিব রিপন ক্রীড়াঙ্গনে খুশির ঝিলিক দেবহাটায় খাল খননের শুভ সূচনা করলো সাতক্ষীরা জেলা প্রশাসক পারুলিয়া আদর্শগ্রাম সমবায় সমিতির সদস্য প্রশিক্ষন দেবহাটায় বাছাইকৃত কর্মিদের শিক্ষা সভায় জেলা জামায়াত আমীর সরকারি প্রাথঃ বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ঃপারুলিয়া মডেল সরঃ প্রাথঃ বিদ্যালয় চ্যাম্পিয়ন কুলিয়া বাজার আহবায়ক কমিটি গঠন ইজি ইংলিশ এণ্ড আইসিটির আয়োজনে মেধাবীদের মেধা যাচাইঃ

পারুলিয়া ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষে অবহিতকরণ সভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:৪৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

লিটন ঘোষ বাপি।।।পারুলিয়ায় শিশুদের অংশগ্রহণে শক্তিশালী শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে নিরাপদ সমাজ গঠনে অবহিতকরণ সভ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ মার্চ) দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।
সুশীলনের পারুলিয়া ইউনিয়ন সিডিও আসাদুজ্জামান (রিপন) এর সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হাজারী, দেবহাটা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি লিটন ঘোষ বাপি, দেবহাটা এরিয়া প্রোগ্রামের জনিয়র প্রোগ্রাম অফিসার সেবা ফোলিও, পারুলিয়া ইউপি সদস্য রবিউল ইসলাম, অসীম কুমার ঘোষ, নবাব আলী, আব্দুর রকিব, মহিলা সদস্য নুরবানু কাদেরী, হাসিনা খাতুন, ফারহানা পারভীন মুক্তি, সুশীল সমাজ প্রতিনিধি ইলিয়াস হোসেন ইদ্রিস, পারুলিয়া শিশু শ্রম কমিটির সদস্যবৃন্দ ও শিশুশ্রমে জড়িত অভিভাবকগন প্রমুখ।
উক্ত অবহিতকরণ সভায় বক্তারা শিশুদের নিরাপত্তা, সুরক্ষা এবং শিশু শ্রম বন্ধে ভালোবাসাপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বার্তা প্রদান করেন। শিশু শ্রমের ক্ষতিকর প্রভাব, আইনি দিক এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা কার্যক্রম জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।সভায় শিশুশ্রমের কুফল তুলে ধরে বক্তারা বলেন, শিশুশ্রমের কুফল অত্যন্ত ভয়াবহ, যা শিশুদের শারীরিক, মানসিক ও মেধাবিকাশ ব্যাহত করে এবং তাদের শিক্ষার অধিকার কেড়ে নেয়। এটি অশিক্ষা, অপুষ্টি, দুর্ঘটনার ঝুঁকি এবং সামাজিক শোষণের শিকার করে। বিশেষ করে ভারী কাজের ফলে শারীরিক বৃদ্ধি কমে যায় এবং মানসিক চাপ বা শোষণের শিকার হয়ে তারা বিষণ্নতা ও ভয়ের মধ্যে বেড়ে ওঠে। বিদ্যালয়ের পরিবর্তে কাজের স্থানে সময় কাটানোর ফলে তারা শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হয়। কলকারখানা, গ্যারেজ বা পাথরের ভাঙার মতো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুরা দীর্ঘস্থায়ী রোগ, শ্বাসকষ্ট এবং দুর্ঘটনার শিকার হয়। শিশুশ্রমের কারণে তারা অশিক্ষিত থেকে যায়, ফলে ভবিষ্যতে ভালো আয়ের সুযোগ পায় না এবং দরিদ্র রয়ে যায়। অল্প বয়সে কাজ করতে গিয়ে তারা নানাভাবে, এমনকি যৌন বা শারীরিক সহিংসতার শিকার হয়। পাশাপাশি শিশুশ্রম প্রতিরোধে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। যার মধ্যে দরিদ্র পরিবারগুলোর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাড়াতে হবে, উপানুষ্ঠানিক ও কারিগরি শিক্ষার ব্যবস্থা করে ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করতে হবে, শিশুশ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ও আইন অমান্যকারীদের শাস্তির আওতায় আনা, শিশুশ্রমের নেতিবাচক প্রভাব সম্পর্কে পরিবার, সমাজ ও মালিকপক্ষকে সচেতন করা, শিশুশ্রমিক নিয়োগের বিরুদ্ধে কমিউনিটি ভিত্তিক নজরদারি জোরদার করা এবং “শিশুশ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়” স্লোগান ছড়িয়ে দেওয়া এবং শিশুশ্রম নিরসনে সরকার, বেসরকারি সংস্থা, নিয়োগকর্তা এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে জানানো হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিনঃ সুষ্ঠ,উৎসব মূখর ও নিরাপত্তা বলয়ঃঅভিভাবকদের সন্তষ্টি

পারুলিয়া ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষে অবহিতকরণ সভা

আপডেট সময়: ০৮:৪৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬