সাফায়েত হোসেন বাচ্চু ও লিটন ঘোষ বাপী।। দেবহাটর কুলিয়া নতুন বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নব গঠিত আহবায়ক কমিটির আহবায়ক মনোনীত হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডল।এর পূর্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষচন্দ্রের সভাপতিত্বে বাজারের ব্যবসায়ীদের নিয়ে সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ১৫ সদস্য বিশিষ্ট কুলিয়া নতুন বাজার আহবায়ক কমিটর অপরাপর সদস্যরা হলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, কুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সাদিকুল ইসলাম, কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান,সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল,, দেবহাটা দেবহাটা উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি মাওলানা রুহুল আমীন, ইউপি সদস্য আব্দুল হান্নান,কুলিয়া দোকান ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি, সাংবাদিক রুহুল আমিন, দেবহাটা প্রানী সম্পদ দপ্তর এর আজিজুর রহমান, নতুন কাঁচা বাজার ব্যবসায়ী আব্দুল কালাম,মাংস ব্যবসায়ী রবিউল ইসলাম, নতুন বাজারের মাছ ব্যবসায়ী আবুল হোসেন, মুদি ব্যবসায়ী আমিনুর রহমান, মুদি ব্যবসায়ী শাহিন হোসেন ও ঔষধ ব্যবসায়ী নাসিরুল ইসলামকে সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দ জানান কুলিয়া নতুন বাজার পরিচালনার জন্য পূর্ণাঙ্গ কমিটি না হওয়া পর্যন্ত এই আহবায়ক কমিটি মাংস বাজার, নতুন কাঁচা-মাছ বাজারের সকল প্রকার তত্ত্বাবধান করবে। পরবর্তীতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা’র দিকনির্দেশনায় কুলিয়া নতুন বাজার পরিচালনার জন্য মুলপূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন:
কুলিয়া বাজার আহবায়ক কমিটি গঠন
-
রিপোর্টার - আপডেট সময়: ১১:৩০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- ৭৪ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ










