আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
দেবহাটা উপজেলায় স্ববল প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ। সিলেট বরিশালের বাজারে ব্যাপক চাহিদা ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির পারুলিয়া বাজারে সচেতনতা মূলক সভা বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন, সদস্যদের আলো ছড়ানো উপস্হিতি দেবহাটা সীমান্তের ইছামতীতে বিজয়া দশমীতে উপচে পড়া ভিড়,দুই পারের জনমানুষের আবেগ অনুভূতির সম্নিলন,প্রতিমা বিসর্জন হয়েছে স্ব স্ব সীমানায়,সীমান্ত নিরাপত্তা ছিল নিছিদ্র দেবহাটায় চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান মুকুলের মোটরসাইকেল শোডাউন এর মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু দেবহাটার পারুলিয়ার সন্তান কামরুজ্জামান রিপন হলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মহা অষ্টমীতেক কুমারী রূপে দেবী দুর্গার বন্দনা : আজ মহানবমী,মণ্ডবে মণ্ডবে ঁবাজবে বিদায়ের সুর দেবহাটার বিএনপি নেতৃবৃন্দ কে নিয়ে পুজা মন্ডব পরিদর্শন করলেন জেলা বিএনপির আহবায়ক শামীম হত্যার দায় স্বীকার করলো প্রধান আসামী আমিনী

দেবহাটায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালী ও আলোচনা সভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:১৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৩৪৪ বার পড়া হয়েছে

সাফায়েত হোসেন বাচ্চু ও লিটন ঘোষ।।”শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরার দেবহাটায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দেবহাটা উপজেলা শাখার উদ্যোগে আজ বুধবার সকাল সাড়ে ৬টায় পারুলিয়া জামায়াত অফিসের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার ডা. মাওলানা রুহুল আমিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম এবং উপজেলা জামায়াতের সেক্রেটারী হাফেজ মাওলানা ইমদাদুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক কল্যাণের ট্রেড বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ভ্যান-রিকশা ও ইজিবাইক ট্রেড ইউনিয়নের সভাপতি মাসুম খান চৌধুরী, ইমারত শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি সিরাজুল হক এবং দর্জি ট্রেড ইউনিয়নের সভাপতি ক্বারী রুহুল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। উপজেলা সম্পাদক হাফেজ আব্দুর রবের সঞ্চালনায় র‍্যালীটি পারুলিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালীতে বিভিন্ন ট্রেড ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

দেবহাটা উপজেলায় স্ববল প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ।

দেবহাটায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালী ও আলোচনা সভা

আপডেট সময়: ০৪:১৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬