সাফায়েত হোসেন বাচ্চু ও লিটন ঘোষ।।”শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরার দেবহাটায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দেবহাটা উপজেলা শাখার উদ্যোগে আজ বুধবার সকাল সাড়ে ৬টায় পারুলিয়া জামায়াত অফিসের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার ডা. মাওলানা রুহুল আমিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম এবং উপজেলা জামায়াতের সেক্রেটারী হাফেজ মাওলানা ইমদাদুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক কল্যাণের ট্রেড বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ভ্যান-রিকশা ও ইজিবাইক ট্রেড ইউনিয়নের সভাপতি মাসুম খান চৌধুরী, ইমারত শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি সিরাজুল হক এবং দর্জি ট্রেড ইউনিয়নের সভাপতি ক্বারী রুহুল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। উপজেলা সম্পাদক হাফেজ আব্দুর রবের সঞ্চালনায় র্যালীটি পারুলিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে বিভিন্ন ট্রেড ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সংবাদ শিরোনাম:
দেবহাটায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালী ও আলোচনা সভা
-
রিপোর্টার - আপডেট সময়: ০৪:১৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- ১৩৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ


















