সাফায়েত হোসেন বাচ্চু।। সাতক্ষীরার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মি সমর্থকদের অতি পরিচিত ও আলোকিত মুখ,, আওয়ামী শাসনামলে নির্যাতিত, ত্যাগী নেতা একাধীকবার কারাবরন কারী জাতীয়তাবাদী যুবদলের দেবহাটা উপজেলা শাখার যুগ্ন আহবায়ক আহছান উল্ল্যা ডালিম আজ বৃহস্পতিবার দুপুর দুইটায় হৃদযন্ত্রক্রীয়া বন্ধ হয়ে পরিবার, পরিজন সহ হাজার হাজার কর্মি সমর্থকদের কাঁদিয়ে পৃথিবী হতে চিরতরে বিদায় নিয়েছে।পারুলিয়ার প্রাক্তন বিডিআর সদস্য রবিউল ইসলাম খানের একমাএ পুএ আহছান উল্ল্যা ডালিম ৪৯, ছাএ জীবনে জাতীয়তাবাদী ছাএদলের নেতৃত্বে থেকে ১৯৯৬ সালের আওয়ামী বিরোধী ছাএ আন্দলোনের নেতৃত্ব দেন। বিগত পনের বছর ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে রাজপথে সক্রীয় থেকে হাসিনা পতনে নিজেকে বিশেষভাবে জাতীয়তাবাদী শক্তির পরীক্ষীত সেনার পরিচয় দেয়।জুলাই বিপ্লবে ও তার সক্রীয়তা ছিল দৃশ্যমান।একাধীক নাশকতা মামলায় ডালিম কে কয়েকবার বন্দী করলে ও বিএনপির রাজনীতি ও আন্দলোন হতে তাকে বিরত রাখতে পারেনি ফ্যাসিস্ট সরকার।বিএনপির পরীক্ষিত এই নেতার অকাল মৃত্যুতে হাজার হাজর নেতা কর্মি গতকাল দুফুর হতে জানাজার আগ পর্যন্ত তার মাঝ পরুলিয়াস্হ বাসভবনে অশ্রুপাত করছিল।প্রয়াত ডালিমের পারিবারীক সূএ জানায় গতকাল দুফুর দেড়টার দিকে বাড়ী ফিরে বাড়ীর মিল সংলগ্ন এলাকায় জমে থাকা পানি কোদাল দিয়ে সরাতে গেলে হটাৎ করে স্টোকে আক্রান্ত হয় এবং পানি কাঁদার মধ্যে পড়ে যায়।মূহুর্তের মধ্যে পরিবারের সদস্যরা এবং উপজেলা বিএনপির প্রাক্তন সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী সখিপুর হাসপাতালে নিলে দায়িক্তরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।এ সময় হাসপাতালে উপস্হিত পরিবারের সদস্যদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে অশ্রুসিক্ত হয়ে পড়েন হাসপাতালে অবস্হা করা মহিউদ্দীন সিদ্দিকী।দুফুর ২ টার দিকে এ্যাম্বুলেঞ্চ সহকারে তার লাশ বাড়ীতে আনা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতরনা ঘটে।মূহুর্তের মধ্যে ডালিমের পারুলিয়াস্হ বাড়ীতে হাজারো মানুষের উপস্হিতি ঘটে।বাদ এশা পারুলিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজায় বিপুল সংখ্যক জনমানুষের উপস্হিতি ঘটে।সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার জানাজা নামাজের ইমামতি করেন।ডালিমের রুহের মাগফিরাত কামনা, রাজনৈতিক জীবন, আন্দলোন সংগ্রাম নিয়ে উপস্হিতিদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,দেবহাটা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী,সাবেক সাধারন সম্পাদক চেয়ারম্যান গোলাম ফারুক বাবু,জামায়াত উপজেলা আমীর মাওঃ অলিউল ইসলাম,অন্যান্যদের মধ্যে জানাজায় অংশ নেন দেবহাটা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম প্রাক্তন সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল,বিএনপি নেতা অধ্যক্ষ আবুল কালাম, দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক আবুতালেব মোল্ল্যা,নোয়াপাড়া সভাপতি মাসুম বিল্লাহ,পারুলিয়া সভাপতি রফিকুল ইসলাম সানা,সখিপুর সভাপতি এবাদুল ইসলাম,কুলিয়া সভাপতি হামিদুল হক শামীম,দেবহাটা সদর সভাপতি হাবিবুর রহমান মাসুম মেম্বর,ছাএদলের প্রাক্তন সভাপতি ও বিএনপি নেতা শহিদুল ইসলাম,যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু,কুলিয়া সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু,পারুলিয়া সাধারন সম্পাদক হাসান সরাফি,সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বাবু,সখিপুর সম্পাদক আবুল হোসেন বকুল, ডাক্তার মিজানুর রহমান, নোয়াপাড়া সাধারন সম্পাদক রাজিব হোসেন রাজু,সাংগঠনিক হাবিল সরদার,দেবহাটা সদর সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মন্টু,সাংগঠনিক আব্দুল্লাহ আল মামুন,যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল,সদস্য সচিব মেহেদী হাসান সবুজ,যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আলী রেজা,যুগ্ন আহবায়ক ওমর পারুক রাজিব,যুগ্ন আহবায়ক ও দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্বল,কৃষক দলের শফিকুল ইসলাম,মৎস্যজীবী দলের সভাপতি মেনাজাত আলী ও সাধারন সম্পাদক সাফায়েত হোসেন বাচ্চু,ছাএদলের ফরহাদ, জিরোজ হোসেন,রন্টি, শ্রমিকদলের আসাদুল ইসলাম,আব্দুল আলীম বাচা,শফিকুল ইসলাম শফি,তাঁতী দলের হিরন ও আবীর হোসেন লিয়ন,সহ বিপুল সংখ্যক নেতা কর্মি ও সাদারন মানুষ জানাজায় অংশ নেন।এদিকে পারুলিয়া ইউনিয়ন বিএনপির পক্ষ হতে তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহন করা হয়েছে আজ মসজিদে মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থানা, আগামী কাল কালো ব্যাজ ধারন ও রবিবার শোক সভা।পারুলিয়া সভাপতি রফিকুল ইসলাম সানা,সাধারন সম্পাদক হাসান সরাফি ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বাবু দলীয় নেতা কর্মি ও সমর্থকদের কে কর্মসূচিতে অংশ নওয়ার আহবান জানিয়েছেন।জেলা বিএনপি,কেন্দ্রীয় যুবদল প্রসবিঙ্গপ্তির মাধ্যমে শোক প্রকাশ ও শোক সপ্তক পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।দেবহাটা জামায়ত ইসলামী শোক প্রকাশ করেছেন।দেবহাটা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী শোক প্রকাশ করে বলেন আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা একসাথে আওয়ামী নির্যাতন ভোগ করা সহ করাগারে থেকেছি।তিনি বলেন আহছান উল্ল্যা ডালিম কেবল দেবহাটা বিএপির সম্পদ ছিল না সে সারা দেশের জাতীয়তাবাদী শক্তির প্রেরনা ছিল।সাবেক সাধারন সম্পাদক চেয়ারময়ান গোলাম ফারুক বাবু অনুরুপ শোক প্রকাশ করেছেন।
সংবাদ শিরোনাম:
দেবহাটা বিএনপির নির্যাতিত নেতা ডালিমের চির বিদায়ঃ কাঁদছে বিএনপিঃ কাঁদছে সাধারন মানুষ
-
রিপোর্টার - আপডেট সময়: ০৫:২২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- ৬৬৪ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























