লিটন ঘোষ বাপী।।
দেবহাটার সখিপুরে আইসক্রীম কারখানায় র্যাবের ভেজাল বিরোধী পৃথক অভিযানে দুই আইসক্রিম ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমান করা হয়েছে।
আজ মঙ্গলবার দুফুরে র্যাব- ৬ এর সিপিসি ১ এর ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ যিয়াদের নেতৃত্বে একটি টিম দেবহাটা উপজেলার উত্তর সখিপুর শিলা আইসক্রিম কারখানায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিএসটিআই অনুমোদন না থাকায় এবং আইসক্রিমে ক্ষতিকারক ক্যামিক্যাল মেশানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৪২ ধারা মোতাবেক আইসক্রিম ব্যবসায়ী সুজিত বিশ্বাসকে ১ লক্ষ টাকা ও একই এলাকায় মদিনা আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে একই অপরাধে মদিনা আইসক্রিম ফ্যাক্টরির পরিচালক আব্দুল খালেকে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এ সময় উভয় ফ্যাক্টরি বন্দের নির্দেশনা প্রদান করেন।উল্লেখ্য দীর্ঘদিন যাবৎ উপজেলার সখিপুর, কুলিয়া নও অন্যান্য এলাকায় অনুমোদন বিহীন আইসক্রীম কারখানা স্হাপন ও বিদি বহিঃভূত ভাবে তেরী হচ্ছে এবং অবাধে বিক্রি হচ্ছে।স্হানীয় জনসমাজের ভাষ্য উপজেলার অপরাপর এলাকায় অবৈধভাবে স্হাপিত ও তৈরী আইসক্রীমের বিরুদ্ধে অভিযান তরান্বিত করতে হবে।
সংবাদ শিরোনাম:
সখিপুরে র্যাবের ভেজাল বিরোধী অভিযানঃদুই ব্যবসায়ীকে দু’ লক্ষ টাকা জরিমানা
-
রিপোর্টার - আপডেট সময়: ০১:২৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- ১৭৩ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ


















