লিটন ঘোষ বাপী।।দেবহাটা উপজেলার সখিপুর বাজারে আজ বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিরোধী অভিযান পরিচালনা করেছে।।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান এর নেতৃত্বে বাজারে বিভিন্ন ফার্মেসীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে নকল ও ভেজাল ঔষধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল অবৈধভাবে বিক্রি, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রি, অননুমোদিত ঔষধ মজুদের অপরাধে ঔষধ ও কসমেটিক আইন ২০২৩ এর ধারা ৪০(খ) লঙ্ঘনের দায়ে শিলা ফার্মেসিতে ৫ হাজার টাকা জরিমানা ও সখিপুর আহছানিয়া ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।উল্লেখ্য দেবহাটায় ঔষধ প্রশাসনের তদারকি না থাকায় অথবা দায়িক্তশীলদের দায়িক্তহীনতায় ভেজাল,,নকল ও মেয়াদউত্তীর্ণ ঔষদের উপস্হিতি যেমন অবাধ উপস্হিতি অনুরুপ বেশী মৃল্যে ঔষধ বিক্রির প্রবণতা লক্ষনীয়। সাধারন ক্রেতাদের অধিকাংশই ঔষধের মৃল্য জানে না যারা সচেতন তাদের কে কোন কোন ফার্মসী মালিক সমিতির দোহাই দিয়ে থাকে।দেবহাটায় ঔষধ বিপননে ৃ উদ্বেগ চড়াচ্ছে এক শ্রণীর অশিক্ষিত, অর্ধশিক্ষিত নাম সর্বস্হ কথিত ডাক্তার নাম ব্যবহার করে রেজিষ্ট্রাড চিকিৎসকের ব্যবস্হা পএ ব্যতিত নিজেরা ডাক্তার সেজে রোগ নির্ণয় করে ঔষধ বিক্রির মাধ্যমে জনগনের সাথে প্রতারনা করে চলেছে।
ভ্রামমান আদালত পরিচালনাকালে ড্রাগ পরিদর্শক বাশারাদ হোসেন, এ এস আই ইব্রাহিম সহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম:
সখিপুরে ভ্রামমান আদালতের নকল ও ভেজাল ঔষধ বিরোধী অভিযানঃ শিলা ও আহছানিয়া ফার্মেসী মালিকদ্বয় কে জরিমানা
-
রিপোর্টার - আপডেট সময়: ০২:১৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- ৪৩৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























