সাফায়েত হোসেন বাচ্চু ও লিটন ঘোষ বাপী।।সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ আজ মঙ্গলবার দেবহাটা উপজেলায় ব্যস্ততম সময় পার করলেন।সাতক্ষীরা জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর এটাই প্রথম কোন উপজেলা সফর।জেলা ভূমিসেবা মেলা উদ্বধোন শেষে তিনি পৌনে একটার দিকে দেবহাটা উপজেলা সদরে পৌছান।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা জেলা প্রশাসক কে স্বাগত জানান। পরে উপজেলা পরিষদ সম্নেলন কক্ষে উপজেলা রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক,সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময় করেন। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন যথাক্রমে দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী , বিএনপির সাবেক সাধারন সম্পাদক চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জামায়াত আমীর মাওলানা অলিউল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী মোল্ল্যা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, অলোক কুমার ব্যানাজি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারন সম্পাদক ও দৃষ্টিপাত প্রতিনিধি বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, সহ সভাপতি সুমন বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, মিডিয়া কর্মি মেহেদী হাসান কাজল, চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, প্যানেল চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সাহিনা খাতুন, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলের প্রধান শিক্ষক মোদন মোহন পাল, উপজেলা ইমাম সমিতির সভাপতি আঃ সাত্তার, প্রমুখ।মতবিনিময় সভায় ইছামতির ভাংগন রোধ,ভূগর্ভস্হের বালু উত্তোলন বন্ধ, অবৈধ রেনু অনুপ্রবেশ রোধ ও বৈধ পথে রেনু আনার ব্যবস্হা, মাদক নির্মুলে কার্যকর ব্যবস্হা গ্রহন, রুপসী দেবহাটা ম্যানগ্রোফ উন্নয়নের অগ্রযাএা কে এগিয়ে নেওয়া, দেবহাটাতে জ্বালানি তেলের পাম্প স্থাপন, সাতক্ষীরা টু ভেটখালি রাস্তার নির্মাণে গাফিলতি ও দূনীতি না হয়, মাদক কারবারি বন্ধের জোর তদারকি, বহুবিধ সমস্যা ও সম্ভাবনার বিষয়ে জেলা প্রশাসক আশ্বস্হ করেন।বিশেষ করে অবৈধ পন্থায় ভূগর্ভস্হের বালু উত্তলোন বন্ধ, মাদক নির্মুল,নদী ভাঙ্গন রোধ সহ অপরাপর বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহনের বিষয় নিশ্চিত করনের আশ্বাস দেন। অবৈধ উপায়ে বালু উত্তোলন কারী ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে। জেলা প্রশাসকের মতবিনিময় সভায় আগত ও উপস্তিত সকলের প্রতি কৃতঙ্গতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
সংবাদ শিরোনাম:
দেবহাটায় ব্যস্ততম সময় অতিক্রম করলেন জেলা প্রশাসক কাউসার আজিজঃসমস্যা ও সম্ভাবনার বিষয় অবগত হলেন
-
রিপোর্টার - আপডেট সময়: ০৪:৩৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- ২৪৯ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























