সাফায়েত হোসেন বাচ্চু ও লিটন ঘোষ বাপী।দেবহাটা উপজেলার কুলিয়ার টিকেটে চলমান অবৈধ ও বেআইনি ভাবে ভূগর্ভস্হের বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করলে টিকেট গ্রামের বালু দস্যু গোলাম মোস্তফা ভূমিসহকারী কর্মকর্তা মঞ্জুর কাদেরের দিকে তেড়ে আসে এবং অপদস্হ করে।পরতর্বিতে টিকেট ৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি বাবলু শেখের নেতৃত্বে এলাকাবাসি প্রতিরোধে এগিয়ে আসলে গোলাম মোস্তফা পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর বারটার দিকে।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি জানান,কুলিয়ার তহশীলদার আজ দুফুরে টিকেটে বালু উত্তোলন কাজে ব্যবহৃত অবৈধ ড্রেজার যন্ত্র ও পাইপ সংযোগ বিচ্ছিন্ন করলে গোলাম মোস্তফা সরকারি কাজে বাঁধা প্রদান করা সহ তহশীলদার মঞ্জুর কাদের কে অপদস্হ করে এ সময় তিনি গ্রেফতার ও আইনগত ব্যবস্হা গ্রহনের কথা জানান।একই সময়ে গ্রামবাসি গোলাম মোস্তফাকে প্রতিরোধ করে।উল্লেখ্য দেবহাটা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তহশীলদার উক্ত বালু উত্তোলনের ঘটনাস্হলে যান।ইতোপূর্বে ও টিকেটে বালু উত্তোলন বন্দ করা হয় কিন্তুু জরিমানা এবং অবৈধ ড্রেজার যন্ত্র জব্দ না করায় বালু উত্তোলনের আইনবিরোধী অপতৎপরতা চালানোর দুঃসাহস দেখাচ্ছে বালু দস্যুরা।সরকার বালুর জন্য নির্ধারিত মূল্য নির্ধারন করে দিয়েছে এবং কোন ভাবেই ভূগর্ভস্হ বালু উত্তেলন করা যাবে না বলে আইন করে নিষিদ্ধ করা হয়েছে।বালু দস্যুরা গ্রামের সহজ সরল জনসাধারন কে বালু তুলতে না দিলে রাস্তা হবে না এমন ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে জনসাধারনের সহনাভূতি কুড়ানোর অপচেষ্টা করছে।ঠিকাদার সরকার থেকে কাজ নিয়েছে ইট, খোয়া,পাথর,পিচ,সিমেন্ট এর ন্যায় বালু সংগ্রহের দায়িক্ত ঠিকাদারদের,।অন্যদিকে ভূগর্ভস্হের বালু গুনগত মান নির্ভর নয়, কাদায় পরিপূর্ণ।সড়কের দায়িক্তপ্রাপ্ত প্রকৌশলীরা কাঁদা মিশ্রিত বালু বৈধতা দেওয়ায় বালু দস্যুরা দৃশ্যতঃ ভূগর্ভস্হের বালু অবৈধভাবে উত্তোলনের পিছনে ছুটছে।স্হানীয় জনসাধার এ সময় তহশীলদাকে জানান,গোলাম মোস্তফা একজন ভূমিদস্যু তিনি টিকেট এলাকার বিপুল পরিমান সরকারি খাসজমি নামে,বেনামে ভোগ করছে এমনকি সরকারি জমির মালিক সেজে অবৈধভাবে বিক্রি করেছে।, জনসাধারন এর তদন্ত দাবী করেন।কুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মঞ্জুর কাদিরের কাছে জানতে চাইলে তিনি দৃষ্টিপাত কে বলেন আমি নির্বাহী কর্মকর্তা মহেদয়কে আমাকে মোস্তফা কর্তক হুমকি ও অপদস্হ করার বিষয় টি জানিয়েছি। সরকারি কাজে বাঁদা প্রদান বিষয়ে আইনগত ব্যবস্হা গ্রহনে উর্ধত্নন কর্তপক্ষকে জানিয়েছি।
সংবাদ শিরোনাম:
কুলিয়ার টিকেটে ভূগর্ভস্হ অবৈধ বালু উত্তোলনে অভিযান কালে বালু দস্যু মোস্তফা অপদস্হ করলো ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকেঃজনপ্রতিরোধে পালানো মোস্তফাঃ মামলার প্রস্তুুতি
-
রিপোর্টার - আপডেট সময়: ০৪:৪৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- ৩৭৩ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ


















