আজ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাপ কাবাডি প্রতিযোগীতার বাছাই পর্ব অনুষ্ঠিত দেবহাটার কোমপুরে বৃক্ষ রোপন কর্মসূচিতে জেলা প্রশাসক কাউসার আজিজঃ নিজে রোপন করলেন বৃক্ষ কুলিয়ায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেসচেতনতামূলক সভা দেবহাটা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা  নিষিদ্ধ ঘোষিত দেবহাটা আ’ লীগ সভাপতি মুজিবর রহমান কারাগারে কুলিয়ায় ‘সবুজ ও সহনশীল ইকো ভিলেজ’ ঘোষিত পারুলিয়ার খেজুবাড়ীয়ায় দুঃসাহসিক চুরি দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে লোকে লোকারণ্যঃ উচ্ছ্বাসিত নেতা,কর্মি সমর্থকরা দেবহাটায় ‘দ্য এডিটরস’র ৮ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা প্রয়াত দৃষ্টিপাত সম্পাদক স্বরনে দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে নাগরিক শোক সভায় বক্তারা জি এম নূর ইসলাম ছিলেন সাংবাদিকতার রাখাল রাজা, তিনি ছিলেন সাতক্ষীরার সম্পদ,সৃষ্টিশীলতার কিংবদন্তী

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, প্রধান শিক্ষক বরখাস্ত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৪০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

Oplus_16908288

বাদশাহী বার্তা।।। নীলফামারীর কিশোরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় উপজেলার কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে প্রাথমিক শিক্ষা বিভাগ রংপুরের বিভাগীয় উপপরিচালক আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর অফিস সময়কে লোক দেখানো শোপিস বললেন প্রধান শিক্ষক শিরোনামে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। মো. শফিকুল ইসলাম বিদ্যালয়ে বিলম্বে উপস্থিত হয়েও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করেছেন। আপনার এ ধরনের কর্মকাণ্ডের কারণে প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) অনুযায়ী অসদাচরণের অপরাধ।
এতে আরও বলা হয়, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালায় মো. শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাপ কাবাডি প্রতিযোগীতার বাছাই পর্ব অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, প্রধান শিক্ষক বরখাস্ত

আপডেট সময়: ০২:৪০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬