আজ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাপ কাবাডি প্রতিযোগীতার বাছাই পর্ব অনুষ্ঠিত দেবহাটার কোমপুরে বৃক্ষ রোপন কর্মসূচিতে জেলা প্রশাসক কাউসার আজিজঃ নিজে রোপন করলেন বৃক্ষ কুলিয়ায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেসচেতনতামূলক সভা দেবহাটা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা  নিষিদ্ধ ঘোষিত দেবহাটা আ’ লীগ সভাপতি মুজিবর রহমান কারাগারে কুলিয়ায় ‘সবুজ ও সহনশীল ইকো ভিলেজ’ ঘোষিত পারুলিয়ার খেজুবাড়ীয়ায় দুঃসাহসিক চুরি দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে লোকে লোকারণ্যঃ উচ্ছ্বাসিত নেতা,কর্মি সমর্থকরা দেবহাটায় ‘দ্য এডিটরস’র ৮ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ রাখা ও বর্তমান সরকারের সফলতা কামনায় মতবিনিময়।

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:২২:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ২৮২ বার পড়া হয়েছে

বাদশাহী বার্তা রিপোর্ট।। বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ রাখা ও বর্তমান সরকারের সফলতা কামনায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট আজ সকাল১১ টায় মতবিনিময় সভা করেছে। শহরের পাকাপুল মোড়ে অবস্থিত জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম।মতবিনিময় সভার শুরুতে সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতার মহান ঘোষক শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী,দেশমাতা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সরকারের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা জেলার প্রয়াত বীরমুক্তিযোদ্ধাদের আত্নার মাগফিরাত ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধারা বলেন, সরকার বীর মুক্তিযোদ্ধাদের জন্য চিকিৎসার জন্য পর্যাপ্ত বরাদ্দ দিলেও তা বীর মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছায় না। সরকারি হাসপাতালে বীর মুক্তিযোদ্ধারা সুচিকিৎসা থেকে বঞ্চিত। জরুরি মুহূর্তে মেলেনা সরকারি অ্যাম্বুলেন্স। অনেক সময় ওষুধ পায় না বীর মুক্তিযোদ্ধাগণ। সরকারি অনেক সেবা থেকে বীর মুক্তিযোদ্ধাদের বঞ্চিত করা হয়, সরকার বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু এ টাকা কোথায় যায়—তা কেউ জানে না। সাতক্ষীরা জেলার বাস্তবতায়,এই জেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে সীমিত সংখ্যক জীবিত আছেন। যারা জীবিত আছেন তাদের অধিকার, মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ রাখতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন বীর মুক্তি যোদ্ধারা।
সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম সহযোদ্ধা বীরমুক্তিযোদ্ধাদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, ২ জুলাই সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা ও অধিকার বিষয়ে আলোচনা হয়েছে। প্রয়োজনীয় সকল প্রকার ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হবে। সরকারি হাসপাতালে ওষুধ সরবরাহ না থাকলে ওষুধ কিনে দেওয়া হবে। তবে এ সুবিধা পাবেন শুধুমাত্র মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী। এছাড়া সরকারি অন্যান্য সুযোগ সুবিধা সরকারের ঘোষণা অনুযায়ী পাবেন মুক্তিযোদ্ধাগণ।
সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ মোল্যার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মিজানুর রহমান, যুগ্মআহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন, বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নূরুল আলম, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এবিএম জালালউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার প্রমুখ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ রাখা ও বর্তমান সরকারের সফলতা কামনায় মতবিনিময়।

আপডেট সময়: ১২:২২:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬