আজ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাপ কাবাডি প্রতিযোগীতার বাছাই পর্ব অনুষ্ঠিত দেবহাটার কোমপুরে বৃক্ষ রোপন কর্মসূচিতে জেলা প্রশাসক কাউসার আজিজঃ নিজে রোপন করলেন বৃক্ষ কুলিয়ায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেসচেতনতামূলক সভা দেবহাটা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা  নিষিদ্ধ ঘোষিত দেবহাটা আ’ লীগ সভাপতি মুজিবর রহমান কারাগারে কুলিয়ায় ‘সবুজ ও সহনশীল ইকো ভিলেজ’ ঘোষিত পারুলিয়ার খেজুবাড়ীয়ায় দুঃসাহসিক চুরি দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে লোকে লোকারণ্যঃ উচ্ছ্বাসিত নেতা,কর্মি সমর্থকরা দেবহাটায় ‘দ্য এডিটরস’র ৮ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা প্রয়াত দৃষ্টিপাত সম্পাদক স্বরনে দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে নাগরিক শোক সভায় বক্তারা জি এম নূর ইসলাম ছিলেন সাংবাদিকতার রাখাল রাজা, তিনি ছিলেন সাতক্ষীরার সম্পদ,সৃষ্টিশীলতার কিংবদন্তী

আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল হওয়া রুনা গ্রেপ্তার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৫০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

Oplus_16908288

বাদশাহী বার্তা।।।আর্জেন্টিনার জার্সি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া যশোরের রুনা পারভীনকে অনলাইন জুয়ার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। জেলার শার্শা উপজেলায় অনলাইন বেটিং ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। গত রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন সোমবার (২০ জুলাই) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রুনা পারভীন ওই গ্রামের নুরুল আমিনের মেয়ে।ডিবি পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সাতমাইল এলাকার দেলবার মণ্ডলের বাড়িকে কেন্দ্র করে একটি চক্র ই-ট্রানজেকশন ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নিষিদ্ধ অনলাইন বেটিং সাইট পরিচালনা করছে। পরে জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক (এসআই) জয়নুল আবেদীনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে চক্রের কয়েকজন সদস্য পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে রুনা পারভীনকে গ্রেপ্তার করা হয়। এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন এবং বিভিন্ন আইএমইআই নম্বর-সংশ্লিষ্ট সিম কার্ড জব্দ করা হয়েছে।ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুনা পারভীন দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় এসআই জয়নুল আবেদীন বাদী হয়ে শার্শা থানায় জুয়া আইন ও ডিজিটাল অপরাধ-সংক্রান্ত প্রযোজ্য ধারায় মামলা দায়ের করেন। সোমবার দুপুরে তাকে যশোরের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক (এসআই) জয়নুল আবেদীন বলেন, অনলাইন জুয়ার এ চক্রের সঙ্গে জড়িত পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে
অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাপ কাবাডি প্রতিযোগীতার বাছাই পর্ব অনুষ্ঠিত

আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল হওয়া রুনা গ্রেপ্তার

আপডেট সময়: ০৩:৫০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬