উত্তম কুমার রায়।।দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা আজ বুধবার উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন।প্রধান শিক্ষকদের সাতে মতবিনিময়ের মাধ্যমে নির্বাহী অফিসার বিদ্যালয়ের পড়ালেখা,সমস্যা, সম্ভাবনা সহ সামগ্রীক বিষয়ে অবহিত হন। প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে নির্বাহী অফিসার বলেন, আপনারাই দেবহাটার প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নেওয়া ও উচ্চতায় পৌছানোর মাধ্যম। বিদ্যালয় ও পড়ালেখা কেন্দ্রীক যে কোন সমস্যা আমাকে জানালে তা সমাধানে তৎপর থাকবো।প্রধান শিক্ষকরা এ সময় বিদ্যালয় কেন্দ্রীক বিষয় উন্থাপন করেন।উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশীদ সহ প্রধান শিক্ষকরা।
সংবাদ শিরোনাম:
দেবহাটায় প্রাথমিকের প্রধান শিক্ষকদের সাথে নির্বাহী অফিসারের মতবিনিময়
-
রিপোর্টার - আপডেট সময়: ০৪:৫৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- ৩৭৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ











