আজ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৫ ওভার, ৫ মেডেন,৫ উইকেট ইতিহাস লিখলেন ওয়েস্টইন্ডিজের গ্রিভস দেবহাটা নোয়াপাড়ার রামনাথপুরে মাদক বিরোধী র‍্যালির ও সমাবেশ অনুষ্ঠিত পারুলিয়ার সমাজ সেবক যুগ্ন সচিব আবুল হাসানের পিতা আব্বাজ আলী গাজীর দাফন সম্পন্ন কুলিয়ায় জলাবদ্ধতা পরিদর্শন করলেন মুহাদ্দিস আব্দুল খালেক এমপি দেবহাটায় উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথ দেবের রথযাত্রা প্রত্যয় হাজারীর মৃত্যু কাঁদিয়েছে শত সহস্র মা বাবাকেঃ কাঁদছে সহপাঠি,প্রতিবেশি, স্বজনঃ প্রতিনিয়ত মৃত্যুমুখে প্রত্যয়রা,কিন্তু কেন? দেবহাটায় ইয়াবা ও ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ গ্রেফতার দুই দেবহাটায় প্রাথমিকের প্রধান শিক্ষকদের সাথে নির্বাহী অফিসারের মতবিনিময় আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল হওয়া রুনা গ্রেপ্তার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ঃ প্রশংসিত হলো আলো ছড়ানো সাতক্ষীরা স্টলঃপরিদর্শনে মুগ্ধ প্রধানমন্ত্রী

দেবহাটায় উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথ দেবের রথযাত্রা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:২০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৩৬৪ বার পড়া হয়েছে

লিটন ঘোষ বাপি:।। উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। প্রতিবছর আষাঢ়ের শুরুপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয়ে সপ্তাহব্যাপী চলার পর এ অনুষ্ঠানটি শেষ হয় উল্টো রথযাত্রার মধ্যদিয়ে। সে মোতাবেক গত ১৬ জুলাই বৃহস্পতিবার রথযাত্রা উৎসব শুরু হয়। আর ২৪ জুলাই শুক্রবার তা শেষ হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ইশ্বর। তাঁর অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাঁকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। উল্টো রথে জগন্নাথ দেবকে দেবহাটার পারু‌লিয়া সার্বজনীন রাধা গো‌বিন্দ মন্দির থেকে স‌খিপুর ও পারু‌লিয়া মেইন সড়ক হ‌য়ে পারু‌লিয়া ঘোষপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে নিয়ে আসা হয় এবং পরবতীতে সার্বজনীন রাধা গো‌বিন্দ ম‌ন্দি‌রে এ‌সে শেষ হয়। কথিত আছে, সত্যযুগে ইন্দ্রদন্য রাজার স্ত্রী গু-িচাকে শ্রীকৃষ্ণ সন্তান হিসেবে প্রতিবছর নয়দিন তাঁর কাছে থাকার প্রতিশ্রুতি দিয়ে ছিলেন। সেই প্রতিশ্রুতি রাখার জন্যই রথের শুরুর দিন এবং উল্টো রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা। এর মধ্যে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলি কীর্তন, আরতি কীর্তন, ভাগবৎকথা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ। উল্টো রথযাত্রা উপলক্ষে শুক্রবার বিকেলে বিশাল শোভাযাত্রা বের করা হয়। উল্টো রথযাত্রা শেষে আশ্রমে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

৫ ওভার, ৫ মেডেন,৫ উইকেট ইতিহাস লিখলেন ওয়েস্টইন্ডিজের গ্রিভস

দেবহাটায় উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথ দেবের রথযাত্রা

আপডেট সময়: ০১:২০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬