বাদশাহী বার্তা রিপোর্ট।।দেবহাটার নোয়াপাড়া ইউনিয়নের রামনাথপুরে শনিবার বিকালে র্যালী ও সমাবেশ হয়েছে।
রামনাথপুর গ্রামে আল খিদমাহ ফাউন্ডেশনের আয়োজনে শুরু হওয়া র্যালী টি সাংবেড়িয়া, কাজীবাড়ি হয়ে, গাজিরহাট বাজার, দেবিশহর ফুলতলা হয়ে, আবার গাজিরহাট বাজারে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন। ইউনিয়নের বিএনপি’র সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী রাজিব হোসেন রাজু, প্রাক্তন চেয়ারম্যান ও জামায়াত নেতা আব্দুল খালেক তরফদার, নোয়াপাড়া ইউনিয়নে জামাতের আমির হাবিবুল্লাহ বাশার, মাওলানা ইব্রাহিম খলিল, মিজানুর রহমান মন্টু গোলাপ রহমান, আকবার আলী প্রমূখ।বক্তারা বলেন মাদকের সাথে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তী নিশ্চিত করতে হবে।উল্লেখ্য দেবহাটার বিভিন্ন এলাকার ন্যায় নোয়াপাড়া ইউনিয়নের মাদকের ব্যাপক উপস্হিতি লক্ষ করা যাচ্ছে।
সংবাদ শিরোনাম:
দেবহাটা নোয়াপাড়ার রামনাথপুরে মাদক বিরোধী র্যালির ও সমাবেশ অনুষ্ঠিত
-
রিপোর্টার - আপডেট সময়: ০৩:৩০:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- ১৩৫ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
















